সংবাদ শিরোনাম ::
Logo খিলগাঁওয়ে পল্লীমা সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‘পল্লীমা গ্রীন স্বর্ণ পদক ২০২৫’ প্রদান Logo এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে নতুন ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা Logo ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা পরিদর্শনে দুই মন্ত্রী Logo এসেনসিয়াল ড্রাগস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান নিয়োগ পেলেন Logo ইনসাফ বারাকাহ হাসপাতালে আধুনিক এনডোস্কপি ও কোলনোস্কপি পরীক্ষা চালু Logo ফরিদগঞ্জে সমাজসেবক ও সাবেক গ্রাম সরকার মো. খাজে আহমাদ মিয়াজির ইন্তেকাল Logo চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান Logo ওষুধের মূল্য নির্ধারণে ভারসাম্যের আহ্বান: জনগণ ও সরকারকে বিপদে ফেলা যাবে না — স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo দেশে প্রথমবার সরকারি উদ্যোগে ডেঙ্গু, হাম, জলাতঙ্কের টিকা ও অ্যান্টিভেনম উৎপাদনে যাচ্ছে ইডিসিএল Logo সুস্থ জীবন ও স্বাবলম্বিতার বার্তা নিয়ে “ন্যাচারাল ভারটেক্স”-এর কর্মশালা

হীরাঝিল আবাসিক এলাকায় গড়ে উঠেছে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • ৪২৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হীরাঝিল আাবাসিক এলাকায় নতুন বহুতল ভবনে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হীরাঝিল আবাসিক এলাকায় গত ২ বছরের মধ্যে বহুতল ভবন হয়েছে শতাধিক। প্রত্যেক ভবনে গ্যাস সংযোগ দেখা যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন হীরাঝিল আবাসিক এলাকায় মাত্র অল্প কিছুদিনে গড়ে উঠেছে শতাধিক নতুন বহুতল ভবন। এসব ভবনের মালিক রাতের আধারে নিজেদের বাড়ীতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছে। হীরাঝিল আবাসিক এলাকায় নতুন ভবনগুলোতে অভিযান করলেই তার প্রমাণ পাওয়া যাবে। এসব বাড়ীর মালিকদের সাথে সু-সম্পর্ক রয়েছে তিতাসের কিছু লোকের সাথে। তাই অভিযান এমন ভাবে করতে হবে যাতে করে বাড়ী মালিক ও তিতাসের ওইসব লোক না জানতে পারে। এলাকাবাসী আরও বলেন, আমরা লক্ষ টাকা দিয়েও বৈধভাবে গ্যাস সংযোগ পাচ্ছিনা। গ্যাসের জন্য আমরা প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছি। অথচ কিছু নতুন ভবনের মালিক রাতের আধারে অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে অনায়াসে চালিয়ে যাচ্ছে। এতে প্রতিমাসে সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
স্বরজমিনে গিয়ে দেখা যায়, হীরাঝিল আবাসিক এলাকায় গড়ে উঠেছে নতুন শতাধিক ছোট বড় ভবন এবং সবগুলো ভবনেই গ্যাস সংযোগ দেওয়া আছে। এসব ভবনে গ্যাস সংযোগ কিভাবে নেওয়া হলো এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি বাড়ীগুলোর মালিকপক্ষ। কিছু কিছু বাড়ীর মালিকরা বলেন আমাদের গ্যাস লাইন বৈধ। গ্যাস সংযোগের বই দেখতে চাইলে তারা দেখাতে নারাজ।
উক্ত বিষয়ে নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী ওমর ফারুক বলেন, আমি সবসময় অন্যয়ের বিরুদ্ধে কথা বলেছি। যদি কেউ অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে থাকে তাহলে আমি বলবো তিতাস কর্তৃপক্ষ যেনো দ্রæত এসব অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে। আর যাদের বৈধ গ্যাস সংযোগ আছে তারা যেনো কোন ধরনের হয়রানি শিকার না হয়।
নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ডিজিএম মোঃ গোলাম ফারুক বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং কেউ যদি অভিযোগ করে তাহলে আমারা দ্রুত ব্যবস্থা নেই। হীরাঝিল আবাসিক এলাকায়ও অতি দ্রুত অভিযান পরিচালনা করা হবে। কোন অবৈধ গ্যস সংযোগকারীকে ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ে পল্লীমা সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‘পল্লীমা গ্রীন স্বর্ণ পদক ২০২৫’ প্রদান

হীরাঝিল আবাসিক এলাকায় গড়ে উঠেছে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ

আপডেট সময় : ০৮:১৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১