সংবাদ শিরোনাম ::
Logo খিলগাঁওয়ে পল্লীমা সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‘পল্লীমা গ্রীন স্বর্ণ পদক ২০২৫’ প্রদান Logo এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে নতুন ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা Logo ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা পরিদর্শনে দুই মন্ত্রী Logo এসেনসিয়াল ড্রাগস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান নিয়োগ পেলেন Logo ইনসাফ বারাকাহ হাসপাতালে আধুনিক এনডোস্কপি ও কোলনোস্কপি পরীক্ষা চালু Logo ফরিদগঞ্জে সমাজসেবক ও সাবেক গ্রাম সরকার মো. খাজে আহমাদ মিয়াজির ইন্তেকাল Logo চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান Logo ওষুধের মূল্য নির্ধারণে ভারসাম্যের আহ্বান: জনগণ ও সরকারকে বিপদে ফেলা যাবে না — স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo দেশে প্রথমবার সরকারি উদ্যোগে ডেঙ্গু, হাম, জলাতঙ্কের টিকা ও অ্যান্টিভেনম উৎপাদনে যাচ্ছে ইডিসিএল Logo সুস্থ জীবন ও স্বাবলম্বিতার বার্তা নিয়ে “ন্যাচারাল ভারটেক্স”-এর কর্মশালা

যানজট মুক্ত মহাসড়ক উপহার দেওয়া হবে : ওসি মনিরুজ্জামান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ২৮৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক যানজট মুক্ত রাখতে এবং যাত্রীদের একটি সুন্দর মহাসড়ক উপহার দিতে রাতদিন কাজ করে যাচ্ছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে কঠোর অবস্থানে রয়েছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। ইতিমধ্যে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের সফল কর্মকান্ড বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় উঠে এসেছে। নিজের অভিজ্ঞতা এবং মেধা খাটিয়ে খুব অল্প সময়ে ওসি মনিরুজ্জামান মহাসড়ক যানজট মুক্ত করতে পেরেছেন বলে জানান যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

পরিবহন শ্রমিকরা বলেন, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক এত দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন হবে কখনো ভাবতে পারিনি। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা এ সড়কগুলোতে যানজট লেগেই থাকতো, ওসি মনিরুজ্জামান কাঁচপুর হাইওয়ে থানায় যোগদান করার পর থেকেই মহাসড়কের চিত্র ভিন্ন। তারা আরও বলেন, মহাসড়কে যানজট এখন অনেক হারে কম। যানজট কম হওয়াতে যাত্রী সহ সকলের ভোগান্তি অনেক কমেছে এবং অতিরিক্ত পরিমানের গ্যাস ও তৈল অপচয় হতো তার হাত থেকেও বেঁচেছে। এমন একজন সু-দক্ষ পুলিশ অফিসার মনিরুজ্জামানকে আমরা সাধুবাদ জানাই।

এদিকে মফিজ নামের এক যাত্রী বলেন, বিগত দিনে মহাসড়কে উঠলে ভোগান্তির শেষ ছিলো না। আমি চট্টগ্রামের বাসিন্দা। ঢাকাতে চাকুরী করি। প্রতি সপ্তাহে চট্টগ্রামের পরিবারের কাছে যাই। চট্টগ্রাম যেতে মহাসড়কে যানজট লেগেই থাকতো, ভোগান্তিতে পড়তে হতো। কিছুদিন যাবৎ মহাসড়কে দেখি তেমন একটা যানজট নেই। পরে গাড়ীর ড্রাইভারদের কাছে শুনেছি কাঁচপুর হাইওয়ে থানা একজন সাহসী ওসি এসেছে, উনার নাম নাকি মনিরুজ্জামান। ওসি সাহেব নাকি মহাসড়ক যানজট মুক্ত রাখতে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। উনি চ্যালেঞ্জেও সফল হয়েছেন। মহাসড়কের যানজট শুন্যের কোঠায়। ওসিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

হাসান নামের আরেক যাত্রী বলেন, আমার বাড়ী সিলেটে। আমি ঢাকায় ব্যবসা করি। মাঝে মাঝে গ্রামের বাড়ী সিলেট যেতে হয়। সিলেট যেতে সাইনবোর্ড, গাউছিয়া এলাকায় ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হতো। কি যে এক ভোগান্তি ছিলো যা ভাষায় বুঝাতে পারবো না। কোন যানজট নেই বললে চলে। আসলে এমন সাফল্য কাঁচপুর হাইওয়ে পুলিশের। ধন্যবাদ জানাই ওসি মনিরুজ্জামানকে এবং তার সকল পুলিশ সদস্যদের।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, আমাদের প্রথম, প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হলো যানজট মুক্ত মহাসড়ক এবং স্বস্তিদায়ক যাত্রা। এরই ধারাবাহিকতায় আমি এবং আমার কাঁচপুর হাইওয়ের প্রতিটি পুলিশ সদস্য নিরন্তর কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই এর সুফল পেতে শুরু করছে যাত্রীরা। ধীরে ধীরে পাল্টে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যানজটের চির চেনা রুপ। ওসি মনিরুজ্জামান আরও বলেন, আমাদের চলতি কর্মতৎপরতা অব্যাহত রাখা হবে এবং সকলকে যানজট মুক্ত মহাসড়ক উপহার দেওয়া হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ে পল্লীমা সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‘পল্লীমা গ্রীন স্বর্ণ পদক ২০২৫’ প্রদান

যানজট মুক্ত মহাসড়ক উপহার দেওয়া হবে : ওসি মনিরুজ্জামান

আপডেট সময় : ১২:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১