পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে প্রাপ্ত মানবিক সহায়তায় ‘ত্রাণ বিতরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও ঢাকা ৪ সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে ঢাকা ৪ এলাকার অসহায় মানুষদের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এম এম মেছবাহ উদ্দিন খান 













