আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা (দাউদকান্দি টোল প্লাজা) পরিদর্শন করেছেন হাবিবুর রশিদ এবং শেখ রবিউল আলম।
পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি টোল প্লাজার সার্বিক কার্যক্রম তদারকি করেন। এসময় তাঁরা ঈদযাত্রা উপলক্ষে গৃহীত বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে অবহিত হন এবং যাত্রীসেবাকে আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মন্ত্রীদ্বয় বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে মহাসড়কে যানজট নিরসন, দ্রুত টোল আদায় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এম এম মেছবাহ উদ্দিন খান 













https://shorturl.fm/J18AX
https://shorturl.fm/d3Shz
https://shorturl.fm/t1Mmv
https://shorturl.fm/fgpz9
https://shorturl.fm/DqRdT
https://shorturl.fm/hJyC8
https://shorturl.fm/YiaQf
https://shorturl.fm/C7JwQ
https://shorturl.fm/G2iCx
https://shorturl.fm/KV0gG