সংবাদ শিরোনাম ::
Logo মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধের ডাক Logo আনন্দ-উচ্ছ্বাসে দোহার স্বেচ্ছাসেবক দলের নৌকা ভ্রমণ Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

ঘুম হারাম এনবিআর কর্মকর্তাদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
  • ৩৯৫ বার পড়া হয়েছে
চলতি অর্থবছরে রাজস্ব আহরণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা। যা গত অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে ৭৬ হাজার ২০১ কোটি টাকা বেশি। গত অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব না হলেও এ বছরে আশাবাদী তারা। তবে চলতি অর্থবছরে ধার্যকৃত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ঘুম হারাম এনবিআর কর্মকর্তাদের। দম ফেলার সুযোগ পাচ্ছেন না তারা। কীভাবে অতিরিক্ত এ লক্ষ্যমাত্রা অর্জন করবেন এ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনেক কর্মকর্তা এতো বেশি রাজস্ব আহরণ অসম্ভব মনে করলেও দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছেন। বেশিরভাগ কর্মকর্তার চোখে-মুখে দুর্ভাবনার চিহ্ন লেগে থাকলেও সন্তুষ্টির ভাব প্রকাশের চেষ্টা করছেন। জানা যায়, গত ১৪-১৫ অর্থবছর থেকে পরপর তিন অর্থবছরে রাজস্ব আদায়ে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জিত হলেও গত অর্থবছর সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে ১৫ হাজার কোটি টাকা আদায় কম হয়েছে। এনবিআর দাবি করছে, যেকোনো অর্থবছর থেকে গত অর্থবছর রাজস্ব আদায় বেশি হয়েছে, যদিও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। কিন্তু গত অর্থবছর সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন না করার পরও চলতি বছর অতিরিক্ত রাজস্ব ধার্য করাকে অবাস্তব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রস্তাবিত বাজেটে ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেশি ধরা হয়েছে। যা জিডিপির তুলনায় ৩০ শতাংশ। প্রকৃত পক্ষে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা আরও বেশি, প্রায় ৪০ শতাংশ। বাজেটের এই অতিরিক্ত লক্ষ্যমাত্রা বাস্তবায়ন অবাস্তব। রাজস্ব আদায় বাস্তবায়ন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। রাজস্ব আয় বাড়াতে এবং সম্ভাবনাময় যেসব খাত ও ব্যক্তি এখনো করের আওতার বাইরে রয়েছে, তাদের কর আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করবে জাতীয় রাজস্ব বোর্ড। এজন্য ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা চাইবেন তারা। করমেলা আরও গ্রাহকবান্ধব করার চিন্তা-ভাবনা রয়েছে বলে জানা গেছে। গতবছর নভেম্বরের করমেলায় তরুণদের অংশগ্রহণ ছিলো উল্লেখ করার মতো। এর ধারাবাহিকতায় এবার তরুণ উদ্যোক্তা কিন্তু এখনো করের আওতায় আসেননি, তাদের টার্গেট করে মেলায় বিশেষ আকর্ষণ রাখার চিন্তা-ভাবনা করছে এনবিআর। কি হতে পারে এ বিশেষ আকর্ষণ তা এখনো জানা যায়নি। এবারো ব্যবসায়ীদের কাছ থেকে পরামর্শ নেয়ার পরিকল্পনা রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে হয়রানি রোধে ব্যবস্থা নেওয়া, সরকারের বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের কর আদায়ে সম্পৃক্ততা বাড়ানো। এছাড়া রাজস্ব আদায়ে কঠোর মনিটরিং, নতুন করে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) মেশিন বা ফিসক্যাল প্রিন্টারসহ পয়েন্ট অব সেলস (পিওএস) সফটঅয়্যার ব্যবহার নিশ্চিতকরণ, জনপ্রতিনিধিদের নিয়ে বিভিন্ন এলাকায় আলোচনাসভা, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাপ্রধানদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী পরিচালক আহসান হাবীব আমার সংবাদকে বলেন, এবারের বাজেটে এনবিআরকে যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে তা অনেক বেশিই বলা যায়। গত অর্থবছরে সবথেকে বেশি রাজস্ব আদায়ের পরও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এরপরও যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে তা অনেক বেশিই বলা যায়। লক্ষ্যমাত্রা অর্জনের আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সবাই মিলে টিম ওয়ার্কের মাধ্যমে এ অবাস্তব কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করছি। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মনে করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধের ডাক

ঘুম হারাম এনবিআর কর্মকর্তাদের

আপডেট সময় : ০৫:৫৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮