সংবাদ শিরোনাম ::
Logo অসংখ্য হাফেজ গড়ার কারিগর হাফেজ মো. রুহুল আমিন আর নেই Logo সিধুচী হিযবুল্লাহ মহিলা আলিম মাদ্রাসায় উৎসাহ-উদ্দীপনায় পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত Logo বরিশালে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ম্যাগনেসা লিডারশিপ কনফারেন্স Logo শিক্ষা উন্নয়নে নতুন দায়িত্বে ইসমাইল তালুকদার খোকন, প্রতিমন্ত্রী হাবিবের পক্ষ থেকে শুভেচ্ছা Logo বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত Logo তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ- আসাদুল হাবিব দুলু এমপি Logo মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাং প্রতিরোধে মুগদায় বিক্ষোভ মিছিল; অংশ নিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভিসিদের ফুলেল শুভেচ্ছা জানালো শহীদ জিয়া স্মৃতি সংসদ, হিলবটম কলোনী Logo দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর Logo মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এমপি মনোনীত

ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়” শীর্ষক অসত্য এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন

সম্প্রতি ‘স্টার নিউজ’ নামক অনলাইন প্লাটফর্মে “ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়” শীর্ষক সংবাদ প্রকাশ করা হয়েছে, যা গুরুতর অসত্য এবং বিভ্রন্তিমূলক।

প্রথমত, এটি সচিবদের জন্য গৃহীত কোন প্রশিক্ষণ বা কেবলমাত্র ইংরেজি শিক্ষার প্রশিক্ষণ নয়; বরং এটি সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক মানের সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা বৃদ্ধির একটি সুপরিকল্পিত পদক্ষেপ। ‘Strengthening Institutional Capacity of BIAM for Conducting Core Courses’ শীর্ষক প্রকল্পের আওতায় (i) Governance, Financial Management & Public Procurement (GFMPP) Course (ii) Negotiation Skills and English Proficiency (NSEP) Course (iii) Policy Formulation: e-Governance & ICT (PF:EGICT) Course-সমূহ দেশে এবং দেশের বাহিরে অনুষ্ঠিত হয়ে থাকে। উল্লিখিত কোর্সসমূহের English Proficiency-সহ বেশ কিছু অংশ ইতোমধ্যে দেশেই সম্পন্ন হয়েছে। বেশ ক’টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের বৈদেশিক অংশ ইতালীতে সম্পন্ন হয়েছে। Negotiation Skills-এর বৈদেশিক অংশ যুক্তরাজ্যের Civil Service College-এ আয়োজনের সিদ্ধান্ত থাকলেও বিদ্যমান বাস্তবতায় সরকারের আর্থিক সাশ্রয়ের লক্ষ্যে অবশিষ্ট প্রশিক্ষণার্থীদের বৈদেশিক প্রশিক্ষণের অংশটুকু ইউরোপের পরিবর্তে এশিয়ার দেশসমূহের কোন স্বনামধন্য প্রতিষ্ঠানকে বিবেচনা করা হচ্ছে।

দ্বিতীয়ত, প্রশিক্ষণটি জাপান সরকারের DRGACF ফান্ডের টাকায় পরিচালিত হবে। এর সাথে বাংলাদেশ সরকারের কোন আর্থিক সংশ্লেষ নেই।

তৃতীয়ত, সংবাদে উল্লেখিত প্রশিক্ষণের গন্তব্য ‘পাতায়া’ নয়। এটির সম্ভাব্য ভেন্যু থাইল্যান্ড বা মালেশিয়া বা এশিয়ার কোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে পারে মর্মে পরিকল্পনা করা হচ্ছে । কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘পাতায়া’ উল্লেখ করে সংবাদ পরিবেশন করে প্রশিক্ষণটিকে ‘পর্যটন কেন্দ্রিক’ ও অপ্রাসঙ্গিক দেখানোর চেষ্টা করা হয়েছে।

চতুর্থত, এই প্রস্তাবটি এখনও একনেকে (ECNEC) অনুমোদনের জন্য প্রেরণ করা হয়নি।

প্রকাশিত সংবাদ অসত্যভাবে উপস্থাপনের মাধ্যমে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য এবং বিষয়বস্তু সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। সম্যক ধারণা ব্যতীত জনপ্রশাসন সম্পর্কে এ রকম অসত্য এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিয়াম ফাউন্ডেশনের মত স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর এবং অনাকাঙ্খিত।

এহেন অসত্য এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি ইতিবাচক উদ্যোগকে ব্যাহত করার হীন প্রচেষ্টা মাত্র। জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশিত এ অসত্য এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদ জ্ঞাপন করছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অসংখ্য হাফেজ গড়ার কারিগর হাফেজ মো. রুহুল আমিন আর নেই

ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়” শীর্ষক অসত্য এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন

আপডেট সময় : ০২:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬