সংবাদ শিরোনাম ::
Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী Logo কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Logo ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন
মাদক-অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: এমপি সৈয়দ জয়নুল আবেদীন

উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেছেন, “যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর শ্যামপুর ইকো পার্কে উত্তরণ ক্রীড়া সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ জয়নুল আবেদীন বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মশক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই। মাঠ ও ক্রীড়াঙ্গনের সঙ্গে তরুণদের সম্পৃক্ত করা গেলে তারা মাদকাসক্তি, অপরাধ ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। এলাকার তরুণদের ক্রীড়া প্রতিভার বিকাশ এবং নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে শুক্রবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে সন্ধ্যায় শ্যামপুর ইকো পার্কে জমকালো পরিবেশে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তরণ ক্রীড়া সংসদের সভাপতি মো. খুররম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শামসুল হুদা পলাশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কদমতলী দক্ষিণ থানার আমির ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ ক্রীড়া সংসদের সেক্রেটারি মো. শাহিন।

টুর্নামেন্টে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি স্মার্ট টিভি এবং রানার্সআপ দলকে একটি ব্লেন্ডার মেশিন দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল খেলোয়াড় ও সংশ্লিষ্টদের মাঝে মেডেল ও আকর্ষণীয় উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শৃঙ্খলা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাঠমুখী করতে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী দর্শক, খেলোয়াড় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উত্তরণ ক্রীড়া সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

মাদক-অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: এমপি সৈয়দ জয়নুল আবেদীন

উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

আপডেট সময় : ০২:১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬