যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করতে রাজধানীর ধোলাইপাড়ে বিভিন্ন ক্রীড়া ক্লাবের মাঝে সরকার প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ধোলাইপাড় আমির টাওয়ারস্থ সংসদ সদস্যের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীলদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, “একটি সুস্থ, সুশৃঙ্খল ও মেধাভিত্তিক তরুণ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আমাদের যুবসমাজকে মাঠমুখী করতে হবে। তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় নিয়োজিত থাকবে, সমাজ তত বেশি অপরাধ ও মাদকমুক্ত হবে।”
তিনি আরও বলেন, ঢাকা-৪ আসনের প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ক্লাবের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে পাওয়া ক্রীড়া সামগ্রী হাতে পেয়ে বিভিন্ন ক্লাবের দায়িত্বশীলরা সন্তোষ প্রকাশ করেন। তারা যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার জন্য সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রতি কৃতজ্ঞতা জানান।
নিজস্ব প্রতিবেদক : 













