স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন অংশীদারিত্বে যুক্ত হয়েছে ইবনে সিনা ট্রাস্ট ও রমনা সমাজকল্যাণ সোসাইটি। এ লক্ষ্যে বৃহস্পতিবার উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় রমনা সমাজকল্যাণ সোসাইটির সদস্য ও তাদের পরিবারের জন্য ইবনে সিনা ট্রাস্টের অধীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন শাখায় নির্ধারিত চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দেওয়া হবে। পাশাপাশি রমনা থানার আওতাধীন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ইবনে সিনা ডি. ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, মালিবাগ শাখার কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী বলেন, “রমনা সমাজকল্যাণ সোসাইটির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা সমাজের আরও বেশি মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব বলে আশা করি। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ।”
রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন বলেন, “আমাদের সদস্যদের কল্যাণে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইবনে সিনা ট্রাস্টের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই চুক্তির মাধ্যমে আমাদের সদস্যরা সহজে মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি রমনা থানার অন্তর্ভুক্ত হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার সুযোগ তৈরি হবে।”
সংশ্লিষ্টরা জানান, শুধু চিকিৎসাসেবায় ছাড়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। এর মাধ্যমে রমনা এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও রিজিওনাল ইনচার্জ (কর্পোরেট) মো. মাসুদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ শহিদুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) কামরুল হাসান রিপন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড জোনাল ইনচার্জ হাবিবুল্লাহ মারুফ, সিনিয়র অফিসার (কর্পোরেট উইং) মোয়াজ্জেম হোসেন, কর্পোরেট উইং কর্মকর্তা হাছনুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রমনা সমাজকল্যাণ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সিনিয়র সহকারী সচিব জায়েদুল হক, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল ফারুক, কার্যকরী সদস্য সুলতান উদ্দিন, আবু মুছা, রেজাউল হক, গোলাম মোস্তফা শওকত, আলমগীর হোসাইন, নূরের রহমান পারভেজ, পশ্চিম মালিবাগের বাসিন্দা মো. আব্বাস, সিদ্ধেশ্বরী যুব কল্যাণ সোসাইটির মো. তাসদিকসহ সোসাইটি ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 












