সংবাদ শিরোনাম ::
Logo মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধের ডাক Logo আনন্দ-উচ্ছ্বাসে দোহার স্বেচ্ছাসেবক দলের নৌকা ভ্রমণ Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আজই সেনা মোতায়ন চান বুলবুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
  • ৩৮০ বার পড়া হয়েছে

আজ থেকে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সেনা মোতায়েন চেয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। বৃহস্পতিবার দুপুরে দলটির নগর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েনের বিকল্প দেখছেন না ধানের শীষের এই প্রার্থী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বুলবুল বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কাউকে গ্রেফতার করা যাবে না। কিন্তু আওয়ামী লীগ প্রার্থীর যোগসাজসে পুলিশ গণগ্রেফতার অব্যাহত রেখেছে। এ পর্যন্ত আমাদের প্রায় ১৫০ জন নেতা-কর্মীসহ পোলিং এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ও তার দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের নানা অভিযোগ তুলে ধরে বুলবুল বলেন, নগরীর ১১নং ওয়ার্ডে চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা বিএনপির কার্যালয় ভাঙচুর, প্রচার মাইকে বাধা ও কর্মীদেরকে মারধর করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। এ সময় গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি, ভোটকেন্দ্রে ভোটারদের জান-মালের নিরাপত্তা এবং ভোটকেন্দ্র রক্ষা ও ভোট ডাকাতি বন্ধ করতে নির্বাচন কমিশনকে একই ব্যবস্থা নেয়ার দাাবি জানান বুলবুল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও অধ্যাপক শাহজাহান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু প্রমুখ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধের ডাক

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আজই সেনা মোতায়ন চান বুলবুল

আপডেট সময় : ০৬:৫০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮