সংবাদ শিরোনাম ::
Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী Logo কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Logo ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন

নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে মিডওয়াইফ নিয়োগে জোর—মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ বাংলাদেশ প্রতিনিধির বৈঠক

রাজধানীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন-এর সঙ্গে ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দেশের নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত দক্ষ মিডওয়াইফ নিয়োগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়, যাতে মায়েরা নিজ নিজ এলাকাতেই নিরাপদ প্রসব সেবা পেতে পারেন। বর্তমানে দেশে ২৫ হাজারের বেশি মিডওয়াইফের চাহিদা রয়েছে বলে উল্লেখ করা হয়। মাতৃমৃত্যু হ্রাস এবং মা ও নবজাতকের উন্নত যত্ন নিশ্চিত করতে এই দক্ষ জনবল গড়ে তোলা ও নিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
এছাড়া মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জীবনরক্ষাকারী ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন ইউএনএফপিএ প্রতিনিধি। আলোচনায় জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ, প্রসবজনিত ফিস্টুলা চিকিৎসা এবং শহরের প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়েও কথা হয়।
বৈঠকে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি, সুরক্ষা জোরদার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী ও সহনশীল করে তোলার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
সবশেষে, দেশের প্রতিটি নারী ও কিশোরীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ইউএনএফপিএ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে মিডওয়াইফ নিয়োগে জোর—মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ বাংলাদেশ প্রতিনিধির বৈঠক

আপডেট সময় : ০৩:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬