নবনিযুক্ত ওয়াক্ফ প্রশাসক (সচিব) জনাব সাফিজ উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। ৩০ শে এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরস্থ হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভায় নবনিযুক্ত ওয়াক্ফ প্রশাসককে অভিনন্দন জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান; বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের সাবেক ডীন ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান; ট্রাস্টি বোর্ডের মহাসচিব, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশ্লেষক প্রফেসর আবু আহমেদ; সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মুহাম্মদ আব্দুল মজিদ; একুশে পদকপ্রাপ্ত বক্ষব্যাধী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ; এবং সাবেক সিনিয়র জেলা জজ আবুল হোসেন খন্দকার, মাওলানা মো. আবদুল মুনায়েম।
ওয়াক্ফ প্রতিষ্ঠান হিসেবে হামদর্দের এগিয়ে চলার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ওয়াক্ফ প্রশাসক ওয়াক্ফ প্রশাসক (সচিব) জনাব সাফিজ উদ্দিন আহমেদ । বোর্ডের সদস্যরা নতুন ওয়াক্ফ প্রশাসক নিয়োগ করায় সরকারকে ধন্যবাদ জানান। এ সময় ওয়াক্ফ প্রশাসক হামদর্দ এর বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন ।
নিজস্ব প্রতিবেদক : 












https://shorturl.fm/Bj4fE
https://shorturl.fm/2zhrG
https://shorturl.fm/FeguA
https://shorturl.fm/0VQjM
https://shorturl.fm/jFGcL
https://shorturl.fm/dB6Qs
https://shorturl.fm/OPksK
https://shorturl.fm/Y7uwM
https://shorturl.fm/vmF4d
https://shorturl.fm/Uxg1G
https://shorturl.fm/neCgv
https://shorturl.fm/QsHBP
https://shorturl.fm/t59uZ
https://shorturl.fm/NPuvP
https://shorturl.fm/otU6y
https://shorturl.fm/afwXu
https://shorturl.fm/zPQwm
https://shorturl.fm/lyJzN