সংবাদ শিরোনাম ::
Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী Logo কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Logo ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন
আজ বাদ আসর জানাযা

অসংখ্য হাফেজ গড়ার কারিগর হাফেজ মো. রুহুল আমিন আর নেই

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়নের বাছপাড় মুন্সী বাড়ির নিবাসী, অসংখ্য কোরআনের হাফেজ গড়ার কারিগর ও বিশিষ্ট আলেম হাফেজ মো. রুহুল আমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১২ জুলাই ২০২৬) ভোর ৪টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ছাত্র, আলেম-ওলামা এবং তাঁর হাতে গড়া বহু কোরআনের হাফেজ রেখে গেছেন।
মরহুমের জানাযা আজ বাদ আসর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মাওলানা আবু জাফর-এর মামা ছিলেন।

জীবদ্দশায় হাফেজ মো. রুহুল আমিন দীর্ঘদিন ধরে পবিত্র কোরআনের খেদমতে আত্মনিয়োগ করেন এবং অসংখ্য শিক্ষার্থীকে হিফজ শিক্ষা দিয়ে সমাজে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী, আলেম সমাজ, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

আজ বাদ আসর জানাযা

অসংখ্য হাফেজ গড়ার কারিগর হাফেজ মো. রুহুল আমিন আর নেই

আপডেট সময় : ০২:০০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬