সংবাদ শিরোনাম ::
Logo জবিতে বর্ষবরণ উৎসব সফল করায় সংশ্লিষ্টদের সম্মানে চা-চক্র অনুষ্ঠিত Logo ঢাকায় মে মাসে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’: থাকছে ১২ সেশন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণ Logo মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo এসেনসিয়াল ড্রাগসে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা Logo এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টার থেকে উদ্যোক্তা সেবা গ্রহণে আহবান Logo মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দের সাথে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়সভা Logo পহেলা বৈশাখে এন.পি. মিনি ইংলিশ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo দেশীয় সাংস্কৃতিক সংসদ ১লা বৈশাখ, মঙ্গলবার “ বৈশাখী উৎসব ১৪৩৩ “ উদযাপন করতে যাচ্ছে Logo এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ হলেন যারা Logo দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে – রেলপথ প্রতিমন্ত্রী

এখন যারা অভিনয় করেন তারা কমার্শিয়াল প্রফেশনাল নন -মনতাজুর রহমান আকবর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮
  • ৪৯৯ বার পড়া হয়েছে

সবাই বলেন এখন ভালো চলচ্চিত্র কম হচ্ছে। আমরা যে ভালো চলচ্চিত্র বানাব সেই রকম শিল্পী কোথায়? এ কথাটি তো কেউ বলে না। আমরা যারা এখনো চলচ্চিত্র নির্মাণ করছি, তারা কোনো গল্প চিন্তা করলে সেই গল্পের চরিত্রগুলো ফুটিয়ে তোলার মতো শিল্পী পাই না। মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, দাদা-দাদি নাই, ভালো কৌতুক অভিনেতা নাই। মিশার মতো ভিলেন নাই। আমি মনে করি নতুন মুখের সন্ধানে ২০১৮ প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশ থেকে শিল্পী সংগ্রহ করলে এই চলমান শিল্পী সংকট কেটে যাবে। কথাগুলো বলেন, বিশিষ্ট চিত্রপরিচালক মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, এখন যাঁরা অভিনয় করছেন, তাঁরা বেশির ভাগই কমার্শিয়াল অভিনেতা-অভিনেত্রী। তাঁরা কেউ প্রফেশনাল নন। সিনেমা শুরু করার আগেই পুরো টাকা সাইনিং হিসেবে নিয়ে নেন, এ বিষয়ে তাঁরা অনেক বেশি কমার্শিয়াল। কিন্তু শূটিং করছেন নিজের ইচ্ছেমতো, যে কারণে তাঁদের প্রফেশনাল বলা যায় না। তার চেয়ে বড় সমস্যা তাঁরা শিল্পী নন, তারকা। অভিনয় শেখার কোনো ইচ্ছে অনেকের মধ্যেই দেখা যায় না। কিন্তু নিজেকে তারকা মনে করেন। এখন পাঁচ কোটি টাকার বাজার, সেখানে ৫০ লাখ টাকা খরচ করলে সেই টাকা পর্যন্ত ওঠে না। আরে যার ছবি দর্শক দেখে না, সে আবার তারকা হয় কীভাবে? বাংলাদেশের চলচ্চিত্রে এখনো শাকিব খান এককভাবে ব্যবসায়িকভাবে সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। কিন্তু একজন নায়ক দিয়ে চলচ্চিত্র শিল্প দাঁড়াবে না বলেই মনে করেন আকবর। বলেন, আসলে শাকিব খানের বিকল্প দরকার। তিনিই একমাত্র হিরো, যাঁর ওপর পাঁচ থেকে সাত কোটি টাকা লগ্নি করার পরও তা উঠে আসে। দর্শক তাঁকে পছন্দ করেন, কারণ তিনি অভিনয় জানেন। অভিনয় জানেন এমন শিল্পী আরো দরকার। এক শাকিব খানকে দিয়ে বছরে আর কটা চলচ্চিত্র নির্মাণ করা যাবে? নতুন তারকাদের মনে রাখা উচিত, শাকিব কিন্তু একদিনে হননি। এই জায়গায় আসতে তাঁকে কষ্ট করতে হয়েছে। এখন যাঁরা কাজ করছেন, তাঁরা কষ্ট করতে রাজি নন। তারকা হতে চান দ্রæত। আমরা তারকা চাই না, শিল্পী চাই। ভালো শিল্পী পেলে আবারও সুন্দর চলচ্চিত্র নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হবো। চলচ্চিত্রে শিল্পী সংকট নিরসনে আবারও নতুন মুখের সন্ধানে ২০১৮ প্রতিযোগিতাটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির তরফ থেকে শুরু হচ্ছে আগামী মাসের শুরুতেই। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এবং বিএফডিসির সহযোগিতায় অফট্র্যাক ইভেন্টস অ্যান্ড অ্যাডভারটাইজিং এবং টিম ইঞ্জিন-এর ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। আগামী ১ সেপ্টেম্বর থেকেই শুরু হবে প্রতিযোগীদের নিবন্ধন। প্রতিযোগিতাটি রিয়েলিটি শো হিসেবে স¤প্রচার করবে এশিয়ান টিভি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জবিতে বর্ষবরণ উৎসব সফল করায় সংশ্লিষ্টদের সম্মানে চা-চক্র অনুষ্ঠিত

এখন যারা অভিনয় করেন তারা কমার্শিয়াল প্রফেশনাল নন -মনতাজুর রহমান আকবর

আপডেট সময় : ০৬:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮