সংবাদ শিরোনাম ::
Logo অসংখ্য হাফেজ গড়ার কারিগর হাফেজ মো. রুহুল আমিন আর নেই Logo সিধুচী হিযবুল্লাহ মহিলা আলিম মাদ্রাসায় উৎসাহ-উদ্দীপনায় পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত Logo বরিশালে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ম্যাগনেসা লিডারশিপ কনফারেন্স Logo শিক্ষা উন্নয়নে নতুন দায়িত্বে ইসমাইল তালুকদার খোকন, প্রতিমন্ত্রী হাবিবের পক্ষ থেকে শুভেচ্ছা Logo বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত Logo তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ- আসাদুল হাবিব দুলু এমপি Logo মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাং প্রতিরোধে মুগদায় বিক্ষোভ মিছিল; অংশ নিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভিসিদের ফুলেল শুভেচ্ছা জানালো শহীদ জিয়া স্মৃতি সংসদ, হিলবটম কলোনী Logo দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর Logo মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এমপি মনোনীত

ব্যাংক প্রহরীরর হাত-পা ও চোখ বাঁধা লাশ ফেলে পালালো দূর্বৃত্তরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
  • ১৪৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিদ্ধিরগঞ্জে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় সোনালী ব্যাংকের প্রহরী (সিকিউরিটি গার্ড) আব্দুল মান্নান (৫১) এর লাশ ফেলে পালিয়েছে দূর্বৃত্তরা ।

বুধবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ডের পাশে একটি কালো মাইক্রোবাসে লাশ ফেলে দেয়ার সময় জনতা দেখে ফেলে।

এসময় জনতা এগিয়ে আসলে মাইক্রেবাসটি দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত আব্দুল মান্নান কুমিল্লা জেলার বরুড়া থানার কৃষ্ণপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে এবং রাজধানী ঢাকার মতিঝিলের সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মরত ছিলেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রজ্জব আলী জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একটি কালো রংয়ের মাইক্রো যোগে নিহত মান্নানকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ডের পূর্বপাশে শ্যামস ফিলিং ষ্টেশনের পাশে ফেলে রেখে পালিয়ে গেছে। তবে চোখ বাধা থাকলেও কালো স্নানগ্লাস পরিহিত ছিলো।

স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের সাথে থাকা একটি কালো হাত ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে থাকা পরিচয়পত্র দেখে নাম ঠিকানা সনাক্ত করা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী জানায়, কারা কি কারণে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে এখনই বলা যাচ্ছে না। আমরা তদন্ত করে দ্রুতই হত্যা রহস্য উদঘাটন করবো।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অসংখ্য হাফেজ গড়ার কারিগর হাফেজ মো. রুহুল আমিন আর নেই

ব্যাংক প্রহরীরর হাত-পা ও চোখ বাঁধা লাশ ফেলে পালালো দূর্বৃত্তরা

আপডেট সময় : ০৫:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮