ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বুকে বুক মিলিয়ে ভোট চাইছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের পদপ্রার্থী অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া। Logo বাংলাদেশ জামায়াত ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে শাপলা কলি মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত। Logo ঢাকা-০৪ নির্বাচনী আসনের রাজপথে আজ জনতার ঢল! Logo জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে প্রার্থীকে হেনস্তা-হামলার অভিযোগ জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে প্রার্থীকে হেনস্তা-হামলার অভিযোগ শরীয়তপুরে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান চলাকালে সুপ্রিম পার্টির প্রার্থীকে হেনস্তা ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শরীয়তপুর Logo সৈয়দ জয়নুল আবেদীন ভাইয়ের সমর্থনে যাত্রাবাড়ী দক্ষিণ থানায় বিশাল মিছিল অনুষ্ঠিত Logo শরীয়তপুরের পালং ও জাঝিরার এম পি প্রার্থী অধ্যক্ষ মনির হোসেনের নির্বাচনী জনসংযোগ Logo ঢাকা-৪ সংসদীয় আসনে গণসংযোগকালে জামায়াত নেত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ Logo নির্বাচন Logo ঢাকা-৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জাবেদ রাসিনের পক্ষে তৃণমূলের যৌথসভা Logo শরীয়তপুর-১ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকী ও হুদার বৈঠক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
  • ৮৭৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে পৃথকভাবে তাদের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটায় প্রথমে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। এরপর বিকেলে চারটায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন।

এ সম্পর্কে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনীতির কোনো অংক নেই। ‘আমি বাসদের খালেকুজ্জামানের সঙ্গে ফোনে কথা বলেছি। আমি ফোনে কাদের সিদ্দিকীর সঙ্গেও কথা বলেছি। উনি সোমবার আমাকে কল করেছিলেন কিন্তু খেয়াল করতে পারিনি। পরে আজ তাকে কল করে কথা বলেছি।’

ওবায়দুল কাদের আরও জানান, রাজনীতিতে সৌজন্যবোধটা দরকার আছে। কর্নেল অলিও আমাকে ফোন করেছেন। আ স ম আবদুর রব এবং মেজর মান্নানও আমাকে ফোন করেছেন। এভাবে ফোনালাপটা থাকলে অনেক কিছুই সমাধান হয়ে যায়।

জানা গেছে, একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে প্রবীণ এই দুই নেতার সঙ্গে বৈঠক করেছেন তিনি। ইতোমধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে যাওয়ার বিষয়ে তারা দু’জন আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুকে বুক মিলিয়ে ভোট চাইছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের পদপ্রার্থী অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া।

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকী ও হুদার বৈঠক

আপডেট সময় : ০৬:১৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮