সংবাদ শিরোনাম ::
Logo মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধের ডাক Logo আনন্দ-উচ্ছ্বাসে দোহার স্বেচ্ছাসেবক দলের নৌকা ভ্রমণ Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

বড়পুকুরিয়া কয়লাখনির এমডি সাময়িক বরখাস্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
  • ৪৮৫ বার পড়া হয়েছে

বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বুধবার খনি দুর্নীতির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, খনির বর্তমান সাবেক সব ব্যবস্থাপনা পরিচালক এই দুর্নীতির সঙ্গে জড়িত। তদন্ত প্রতিবেদন দেওয়ার একদিনের মাথায় হাবিব উদ্দিন আহমেদকে বরখাস্ত করা হলো। এর আগে গত ১৯ জুলাই হাবিব উদ্দিন আহমেদকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়।

খনি কর্তৃপক্ষের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হাবিব উদ্দিন ছাড়াও সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামারুজ্জামান, এসএম নূরুল আওরঙ্গজেব ও আমিনুজ্জামানের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। এরমধ্যে মধ্যপাড়া কঠিন শিলা খনির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন আওরঙ্গজেব। আর রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক কামারুজ্জামান। আমিনুজ্জামানের বিরুদ্ধে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানে কাজ করার অভিযোগ রয়েছে।

এদিকে, বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ যে ১৯ জনকে আসামি করে মামলা করেছে, তাদের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আসামিরা হলেন, সাময়িক বরখাস্তকৃত বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নুর-উজ-জামান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক (স্টোর) একেএম খালেদুল ইসলাম, সদ্যবিদায়ী কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম প্রধানীয়া, ব্যবস্থাপক (এক্সপ্লোরেশন) মোশাররফ হোসেন সরকার, ব্যবস্থাপক ( জেনারেল সার্ভিসেস) মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) অশোক কুমার হালদার, ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন) আরিফুর রহমান, ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স) জাহিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (সেফটি ম্যানেজমেন্ট) একরামুল হক, উপ-ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) মুহাম্মদ খলিলুর রহমান, উপ-ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন) মোর্শেদুজ্জামান, উপ-ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট) জাহেদুর রহমান, সহকারী ব্যবস্থাপক (ভেল্টিলেশন ম্যানেজমেন্ট) সত্যেন্দ্রনাথ বর্মন, ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ ইমাম হাসান, উপ-মহাব্যবস্থাপক (মাইন প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) জোবায়ের আলী, প্রাক্তন মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী ও মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) গোপাল চন্দ্র সাহা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধের ডাক

বড়পুকুরিয়া কয়লাখনির এমডি সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৬:৩৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮