জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। শহীদদের আত্মত্যাগের স্মৃতি ধারণ এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বুধবার (৫ আগস্ট) কলেজে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিল।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়েই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হওয়ার নয়। তাদের স্বপ্ন ও প্রত্যাশাকে ধারণ করে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্মরণসভায় কলেজের গভর্নিংবডি র সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নিজস্ব প্রতিবেদক : 














