নগরবাসীর জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপির উদ্যোগে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় মুরাদপুর মাদ্রাসা রোডের ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।
আধুনিক সাকার মেশিন ব্যবহার করে শুরু হওয়া এ ড্রেন পরিষ্কার কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ও কার্যকরভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার কারণে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। ড্রেন পরিষ্কারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে এমপি সৈয়দ জয়নুল আবেদীন বলেন, ঢাকা-৪ আসনের নাগরিকদের সমস্যা সমাধান ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
সৈয়দ জয়নুল আবেদীন এমপি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-৪ (শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী আংশিক) আসনের সংসদ সদস্য। তিনি সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্য।
এলাকাবাসী ঢাকা-৪ আসনের উন্নয়ন ও নাগরিক সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
নিজস্ব প্রতিবেদক : 















