সংবাদ শিরোনাম ::
Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী Logo কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Logo ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন

দীর্ঘদিন পর মিলনমেলা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৪-২০০৫ সেশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

দীর্ঘদিনের ব্যস্ততা, কর্মজীবনের চাপ আর জীবনের নানা বাস্তবতার মাঝেও পুরনো বন্ধুত্বের টান যেন কখনও ম্লান হয় না। সেই অনুভূতিকেই নতুন করে প্রাণবন্ত করে তুলতে গতকাল শুক্রবার (০৮ মে ২০২৬) বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষক-ছাত্র মিলনায়তন (টিএসসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৪-২০০৫ সেশনের শিক্ষার্থীদের এক প্রাণবন্ত পুনর্মিলনী ও আড্ডা অনুষ্ঠান।

দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত সাবেক শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিময় সময় কাটান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি, ক্যাম্পাসের গল্প, শিক্ষকদের সঙ্গে কাটানো মুহূর্ত এবং বন্ধুত্বের আবেগঘন অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

আড্ডার ফাঁকে ফাঁকে উঠে আসে শিক্ষাজীবনের হাসি-কান্না, আন্দোলন-সংগ্রামের দিনগুলোর কথা এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা। অনেকেই পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে অংশ নেন, ফলে মিলনমেলা পরিণত হয় এক আনন্দঘন পারিবারিক আয়োজনে।

অংশগ্রহণকারীরা জানান, ব্যস্ত জীবনের ফাঁকে এমন আয়োজন শুধু বন্ধুত্বকেই আরও দৃঢ় করে না, বরং মানসিক প্রশান্তি ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত প্রাণবন্ত আড্ডা, হাস্যোজ্জ্বল মুহূর্ত ও স্মৃতিচারণে মুখর ছিল পুরো টিএসসি এলাকা। আয়োজকরা ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে পুনর্মিলনীর আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

7 thoughts on “দীর্ঘদিন পর মিলনমেলা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৪-২০০৫ সেশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

দীর্ঘদিন পর মিলনমেলা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৪-২০০৫ সেশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬