সংবাদ শিরোনাম ::
Logo অসংখ্য হাফেজ গড়ার কারিগর হাফেজ মো. রুহুল আমিন আর নেই Logo সিধুচী হিযবুল্লাহ মহিলা আলিম মাদ্রাসায় উৎসাহ-উদ্দীপনায় পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত Logo বরিশালে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ম্যাগনেসা লিডারশিপ কনফারেন্স Logo শিক্ষা উন্নয়নে নতুন দায়িত্বে ইসমাইল তালুকদার খোকন, প্রতিমন্ত্রী হাবিবের পক্ষ থেকে শুভেচ্ছা Logo বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত Logo তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ- আসাদুল হাবিব দুলু এমপি Logo মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাং প্রতিরোধে মুগদায় বিক্ষোভ মিছিল; অংশ নিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভিসিদের ফুলেল শুভেচ্ছা জানালো শহীদ জিয়া স্মৃতি সংসদ, হিলবটম কলোনী Logo দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর Logo মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এমপি মনোনীত

দেশে পর্যাপ্ত তথ্য-গবেষণার অভাব রয়েছে : বৈজ্ঞানিক গবেষণায় আইপিডিআইয়ের যাত্রা শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা : দেশে রোগ সনাক্তকরণে, রোগ ও রোগী সম্পর্কিত চিকিৎসা সেবার পর্যাপ্ত তথ্য ও গবেষণার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক তত্ত্ববাধায়ক সরকারের উপদেষ্টা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক।
রাজধানীর গ্রীন রোডে আইপিডিআই ফাউন্ডেশনের (ইন্টারেক্টিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “তথ্য ও গবেষণা ছাড়া কোন দেশই তার সমস্যা চিহ্নিত করতে পারে না। আর প্রাথমিক সমস্যা চিহ্নিত করতে না পারলে তা উন্নয়নের পথে বাধা তৈরি করে। এ শূন্যস্থান পূরণ ও প্রয়োজনীয় তথ্য ভান্ডার তৈরিতে আইপিডিআই ফাউন্ডেশন অবদান রাখবে বলে আশা করছি।”
আইপিডিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি অধ্যাপক একেএম মহিবুল্লাহ।
করোনাকালে নতুন মেরুকরণে ভার্চুয়াল এবং সরাসরি হাইব্রিড অনুষ্ঠানে দেশ বিদেশের খ্যাতিমান বিভিন্ন পেশার বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন। এতে গবেষণা ও পেশাগত উন্নয়ন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইপিডিআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেনারেল সেক্রেটারি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মহসীন আহমদ।
ভার্চুয়ালি প্রফেসর ইমাদ সেইবান ( ইতালি), তান হুয়ে চ্যান (সিঙ্গাপুর), জন সি জর্জ ( ইউ এস এ), সন্দীপ মিশ্র( দিল্লি), শহিদ মার্চেন্ট(মোম্বাই), অরুণ মাস্কি( নেপাল) অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশে জনসংখ্যার তুলনায় বিশেষজ্ঞের সংখ্যা অপ্রতুল। এ শূন্যস্থান পূরণে উদীয়মান তরুণ পেশাজীবীদের গবেষণা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে আইপিডিআই ফাউন্ডেশন। যা দেশ ও জাতির কল্যাণে বিশেষ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইপিডিআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মহসীন আহমেদ।
সম্মানিত অতিথি ছিলেন, অধ্যাপক ডা. সুফিয়া রহমান, মো. মশিউর রহমান , অধ্যাপক ডা. সাইদ আলী, অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ, অধ্যাপক ডা. মির জামাল উদ্দিন, ডা. সামছ মনোয়ার, অধ্যাপক ডা. ফজিলা তুন নেছা মালিক, অধ্যাপক ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন, অধ্যাপক ডা. প্রবির কুমার দাশ, অধ্যাপক ডা. খালেদ মহসিন, অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, ডা. কায়সার

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অসংখ্য হাফেজ গড়ার কারিগর হাফেজ মো. রুহুল আমিন আর নেই

দেশে পর্যাপ্ত তথ্য-গবেষণার অভাব রয়েছে : বৈজ্ঞানিক গবেষণায় আইপিডিআইয়ের যাত্রা শুরু

আপডেট সময় : ০৬:০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১