সংবাদ শিরোনাম ::
Logo ফরিদগঞ্জে সমাজসেবক ও সাবেক গ্রাম সরকার মো. খাজে আহমাদ মিয়াজির ইন্তেকাল Logo চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান Logo ওষুধের মূল্য নির্ধারণে ভারসাম্যের আহ্বান: জনগণ ও সরকারকে বিপদে ফেলা যাবে না — স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo দেশে প্রথমবার সরকারি উদ্যোগে ডেঙ্গু, হাম, জলাতঙ্কের টিকা ও অ্যান্টিভেনম উৎপাদনে যাচ্ছে ইডিসিএল Logo সুস্থ জীবন ও স্বাবলম্বিতার বার্তা নিয়ে “ন্যাচারাল ভারটেক্স”-এর কর্মশালা Logo দীর্ঘদিন পর মিলনমেলা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৪-২০০৫ সেশনের পুনর্মিলনী অনুষ্ঠিত Logo ইডিসিএল পরিদর্শনে ঔষধ প্রশাসনের নতুন মহাপরিচালক: গুণগত মান নিয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা Logo সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর মমতাময়ী মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন Logo নবনিযুক্ত ওয়াক্ফ প্রশাসককে হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের ফুলেল শুভেচ্ছা Logo রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতা শক্তিশালী করা জরুরি: তথ্যমন্ত্রী

বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

দেশের বন্ধ থাকা পাটকল দ্রুতভাবে পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে। মিলগুলো চালু করলে মানুষের কর্মসংস্থান বাড়াবে ও অর্থনীতিকে গতিশীল করবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।

তিনি বলেন,’ বন্ধ মিলগুলো পুনরায় চালুর উদ্দেশ্যে ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া এবং ইওআই (EoI) বিজ্ঞপ্তি সম্পন্ন হয়েছে। সরকার মূলত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে মিলগুলো পরিচালনা করতে আগ্রহী। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিল্পাঞ্চলগুলোকে আবার সচল করতে পরিকল্পনা নিয়েছে, যাতে দেশের অর্থনীতিতে গতি আসে। এটা বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির একটি।’

মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুট মিলস পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এসব কথা বলেন। এরপরে প্রতিমন্ত্রী ঘোড়াশাল উপজেলার ‘বাংলাদেশ জুট মিলস ও প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেন।

নরসিংদীর মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী মো: শরীফুল আমল বলেন, ‘ নরসিংদীর এসব শিল্পকারখানায় একসময়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল এবং এলাকাবাসীর আবেগ ছিল। পুনরায় মিলগুলো চালু হলে স্থানীয় পর্যায় থেকে প্রায় শতভাগ কর্মসংস্থান করা হবে। তবে কারিগরি পদে বাইরে থেকে নিয়োগ দেওয়া হতে পারে। এর ফলে স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।’

প্রতিমন্ত্রী শরীফুল আলম আরও বলেন, ‘সোনালি আঁশের হারানো গৌরব ফিরিয়ে আনতে পাটবীজের মানোন্নয়ন ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষত প্রতিবেশী দেশ থেকে আসা বীজের তুলনায় দেশি বীজের ফলন যাতে প্রতিযোগিতামূলক করতে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের (BJRI) সঙ্গে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে, পাটচাষিরা যেন পাটের ন্যায্য মূল্য পায় সেদিকেও নজর দিয়ে কাজ করছে সরকার।’

এই সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্ম সচিব হাফসা বেগম, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার,
উপসচিব সাইফুল ইসলাম ও শাহদত হোসেন কবির এবং স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে সমাজসেবক ও সাবেক গ্রাম সরকার মো. খাজে আহমাদ মিয়াজির ইন্তেকাল

বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

আপডেট সময় : ১০:২৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬