সংবাদ শিরোনাম ::
Logo খিলগাঁওয়ে পল্লীমা সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‘পল্লীমা গ্রীন স্বর্ণ পদক ২০২৫’ প্রদান Logo এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে নতুন ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা Logo ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা পরিদর্শনে দুই মন্ত্রী Logo এসেনসিয়াল ড্রাগস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান নিয়োগ পেলেন Logo ইনসাফ বারাকাহ হাসপাতালে আধুনিক এনডোস্কপি ও কোলনোস্কপি পরীক্ষা চালু Logo ফরিদগঞ্জে সমাজসেবক ও সাবেক গ্রাম সরকার মো. খাজে আহমাদ মিয়াজির ইন্তেকাল Logo চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান Logo ওষুধের মূল্য নির্ধারণে ভারসাম্যের আহ্বান: জনগণ ও সরকারকে বিপদে ফেলা যাবে না — স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo দেশে প্রথমবার সরকারি উদ্যোগে ডেঙ্গু, হাম, জলাতঙ্কের টিকা ও অ্যান্টিভেনম উৎপাদনে যাচ্ছে ইডিসিএল Logo সুস্থ জীবন ও স্বাবলম্বিতার বার্তা নিয়ে “ন্যাচারাল ভারটেক্স”-এর কর্মশালা

সিদ্ধিরগঞ্জে অবৈধ ফার্মেসীর ছড়াছড়ি প্রশাসন নীরব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮
  • ৯৪০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি সিআই খোলা এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠেছে শতাধিক ঔষধের ফার্মেসী। প্রশাসনের তদারকি না থাকার কারনে এসব ফার্মেসী ব্যবসায়ীরা দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। পাশাপাশি এসব ফার্মেসী ব্যবসায়ীদের বিরুদ্ধে অবৈধ ইন্ডিয়ান ঔষধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সিআই খোলা এলাকায় গিয়ে দেখা যায় যত্রতত্র ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে শতাধিক ঔষধের ফার্মেসী। সরকারী কোন নিয়মনীতির তোয়াক্কা না করে এসব অসাধু ব্যবসায়ীরা দেদারছে ব্যবসা করে যাচ্ছে। সাধারন মানুষের জীবন হুমকির মুখে ফেলছে কথিত ফার্মেসী ব্যবসায়ীরা। রহস্যজনক কারনে প্রশাসন এসব ফার্মেসীর বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করছে না। এতে করে এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। সিআই খোলা এলাকায় যেসব ফার্মেসী কোন ধরনের বৈধ কাগজ পত্র নাই সেগুলো হলো, সিয়াম ফার্মেসী মালিক আলম পাটোয়ারী, পারভীন ফার্মেসী, ওয়াসীম মিয়া, সাদ ফার্মেসী মালিক আঃ রহমান সরকার, নুরুন নাহার মেডিকাল হল মালিক মোতাহার হোসাইন, সিনহা মেডিকেল কর্নাও মালিক আব্দুস সালাম, চাঁদনী মে হল মালিক জামাল উদ্দিন, মুন্সি ফার্মেসী মালিক নুরুজ্জামান, মা ফার্মেসী মালিক আঃ মোতালেব, মক্কা ফার্মেসী মালিক ছারোয়ার হোসেন, মা মনি ফার্মেসী মালিক ছাত্তার মিয়া, আস্ সেফা ফার্মেসী মালিক ছানাউল্যাহসহ অনেকেই ড্রাগ লাইসেন্স ছাড়া অবৈধ ভাবে ফার্মেসীর ব্যবসা করে যাচ্ছে। এলাকাবাসী জানায়, প্রশাসনের নজরদারী না থাকায় পৃর্ব পাইনাদী সিআই খোলা এলাকায় অবৈধ ভাবে ফার্মেসী গড়ে উেেঠছে। এসব ফার্মেসী ব্যবসায়ীরা মানুষদের বিভিন্ন রোগের চিকিৎসাও দিচ্ছে। তাদের ভুল চিকিৎসায় অনেক সাধারন মানুষ অকালে জীবন হারাচ্ছে। তাই এসব অবৈধ ফার্মেসী ব্যবসায়ীদের মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর শাস্তির দাবী করেন এলাকাবাসী। উক্ত অবৈধ ফার্মেসী ব্যবসায়ীদের বিষয়ে আরো অনুসন্ধান চলছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ে পল্লীমা সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‘পল্লীমা গ্রীন স্বর্ণ পদক ২০২৫’ প্রদান

সিদ্ধিরগঞ্জে অবৈধ ফার্মেসীর ছড়াছড়ি প্রশাসন নীরব

আপডেট সময় : ০৪:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮