সংবাদ শিরোনাম ::
Logo জবিতে বর্ষবরণ উৎসব সফল করায় সংশ্লিষ্টদের সম্মানে চা-চক্র অনুষ্ঠিত Logo ঢাকায় মে মাসে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’: থাকছে ১২ সেশন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণ Logo মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo এসেনসিয়াল ড্রাগসে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা Logo এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টার থেকে উদ্যোক্তা সেবা গ্রহণে আহবান Logo মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দের সাথে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়সভা Logo পহেলা বৈশাখে এন.পি. মিনি ইংলিশ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo দেশীয় সাংস্কৃতিক সংসদ ১লা বৈশাখ, মঙ্গলবার “ বৈশাখী উৎসব ১৪৩৩ “ উদযাপন করতে যাচ্ছে Logo এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ হলেন যারা Logo দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে – রেলপথ প্রতিমন্ত্রী

১৪ জুলাই হজ ফ্লাইট শুরু করতে সকল প্রস্তুতি সম্পন্ন : ধর্মমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
  • ৭৫২ বার পড়া হয়েছে
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, আগামী ১৪ জুলাই হজ ফ্লাইট শুরু হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।তিনি বলেন, ‘বাংলাদেশ বিমান ১৮৭ টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ হজযাত্রী পরিবহন করবে এবং সাউদিয়া এয়ার লাইন্স ১৮৮টি ফ্লাইটে অবশিষ্ট ৬১ হাজার ৮৩১ হজযাত্রী পরিবহন করবে।’

মন্ত্রী সোমবার বিকাল ৪টায় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটির নির্বাহী কমিটির আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ জুলাই ঢাকার আশকোনায় হজ অফিসে ‘হজ কার্যক্রম-২০১৮’ এর উদ্বোধন এবং হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

তিনি বলেন, ‘এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৬ হাজার ৭৯৮ হজযাত্রী হজে যাবেন। সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার লোক হজে করতে যাবেন।’ এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫২৮টি হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি উল্লেখ করেন।

অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘হজের শেষ ফ্লাইট যাবে ১৫ আগস্ট। হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট সৌদি আরব ছেড়ে আসবে ২৫ সেপ্টেম্বর ।’

তিনি বলেন, এবছর বাংলাদেশ বিমানের টিকেট প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে হজ এজেন্সিসমূহ সরাসরি বাংলাদেশ বিমান থেকে হজযাত্রীর সমপরিমাণ টিকিট ক্রয় করতে পারছে। ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ১১৪ জন হজযাত্রীর এবং বিভিন্ন টিমের ২৪৬ জনের ভিসা সম্পন্ন হয়েছে।

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৫শ’ জনের ভিসা সম্পন্ন হয়েছে। ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে।

ধর্মমন্ত্রী আরো জানান, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পক্ষে অধিকাংশ এজেন্সি বাড়ি ভাড়া সম্পন্ন করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিগণ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জবিতে বর্ষবরণ উৎসব সফল করায় সংশ্লিষ্টদের সম্মানে চা-চক্র অনুষ্ঠিত

১৪ জুলাই হজ ফ্লাইট শুরু করতে সকল প্রস্তুতি সম্পন্ন : ধর্মমন্ত্রী

আপডেট সময় : ০৮:১৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮