সংবাদ শিরোনাম ::
Logo মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধের ডাক Logo আনন্দ-উচ্ছ্বাসে দোহার স্বেচ্ছাসেবক দলের নৌকা ভ্রমণ Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

স্বস্তিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা, সিদ্ধিরগঞ্জে র‌্যাব-পুলিশের তৎপরতায় গা ঢাকা চাঁদাবাজদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
  • ৪৪৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে পুলিশ সুপার হারুন-অর রশিদ দায়িত্ব নেওয়ার পর থেকে ঘুরে দাড়িয়েছে পুলিশ সদস্যরা। অপরাধীদের বিরুদ্ধে পুলিশ সুপারের জেহাদ ঘোষনার পর নারায়ণগঞ্জে অপরাধীদের তৎপরতা অনেক কমেছে। বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের কাঁঠগড়ায় দাড় করিয়েছেন এসপি হারুন-অর রশিদ। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকায় অপরাধীরা গা ঢাকা দিয়েছে। সিদ্ধিরগঞ্জে র‌্যাব-পুলিশের তৎপরতা থাকায় শিমরাইল ফুটপাত থেকে চাঁদা আদায়কারীরা এবং চাঁদাবাজদের শেল্টারদাতারা আত্নগোপন করেছে। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে তারা দলের নাম ভাঙ্গিয়ে চিটাগাংরোড শিমরাইল মোড় থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করতো। সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড শিমরাইল মোড় থেকে সাধারন ফুটপাতের হকারদের জিম্মি করে একদল চাঁদাবাজ চক্র প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা করে চাঁদা নিতো। চিটাগাংরোডে প্রায় ১ হাজারেরও বেশী ফুটপাতে দোকান রয়েছে। যখন চাঁদাবাজদের অভিযান চালিয়ে গ্রেফতার করা শুরু হয় টিক তখনই চাঁদাবাজ এবং তাদের শেল্টারদাতারা গাঢাকা দিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর শাহীন পারভেজের নেতৃত্বে চিটাগারোড শিমরাইল মোড়ে পুলিশের তৎপরতা থাকায় চাঁদাবাজরা এখন চাঁদাবাজি করতে পারছেনা। সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর শাহীন পারভেজ বলেন, নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনেক অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। কোন চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুসহ কোন অপরাধীদের ছাড় দেওয়া হবেনা। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগনকে এগিয়ে আসার আহবান জানান মীর শাহীন পারভেজ এবং অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। চিটাগাংরোডের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ফুটপাতে প্রশাসনের নিয়মিত ডিউটি করার কারনে চাঁদাবাজরা পালিয়েছে। এখন একটু স্বস্তিতে ব্যবসা করতে পারছি। এসব চাঁদাবাজদের চাঁদা না দিলে ব্যবসায়ীদের মারধরসহ নানা ধরনের হুমকি দিতো। এসপি সাহেব নারায়ণগঞ্জে যোগদান করার পর থেকে বিভিন্ন চাঁদাবাজরা গ্রেফতার হওয়াতে চাঁদাবাজরা এখন আর চাঁদা আদায় করতে আসেনা। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন পারভেজ বিভিন্ন সময়ে ফুটপাতে এসে ঘুরে যান এবং কেউ চাঁদা দাবী করে কিনা তা জিজ্ঞাসা করেন। ব্যবসা করতে কোন ধরনের অসুবিধা হয় কিনা তারও খোজ-খবর নেন। অপরাধ নির্মূল করতে চাঁদাবাজদের শেল্টারদাতাদের অতি দ্রুত গ্রেফতারের দাবী জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধের ডাক

স্বস্তিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা, সিদ্ধিরগঞ্জে র‌্যাব-পুলিশের তৎপরতায় গা ঢাকা চাঁদাবাজদের

আপডেট সময় : ০৫:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯