সংবাদ শিরোনাম ::
Logo অসংখ্য হাফেজ গড়ার কারিগর হাফেজ মো. রুহুল আমিন আর নেই Logo সিধুচী হিযবুল্লাহ মহিলা আলিম মাদ্রাসায় উৎসাহ-উদ্দীপনায় পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত Logo বরিশালে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ম্যাগনেসা লিডারশিপ কনফারেন্স Logo শিক্ষা উন্নয়নে নতুন দায়িত্বে ইসমাইল তালুকদার খোকন, প্রতিমন্ত্রী হাবিবের পক্ষ থেকে শুভেচ্ছা Logo বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত Logo তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ- আসাদুল হাবিব দুলু এমপি Logo মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাং প্রতিরোধে মুগদায় বিক্ষোভ মিছিল; অংশ নিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভিসিদের ফুলেল শুভেচ্ছা জানালো শহীদ জিয়া স্মৃতি সংসদ, হিলবটম কলোনী Logo দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর Logo মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এমপি মনোনীত

করোনার অজুহাতেও দায়িত্ববোধ এড়ায়নি হাইওয়ে পুলিশ: সিনিয়র এএসপি জিসানুল হক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
  • ৪০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বৈশ্বিক মহামারি করোনার সময় হাইওয়ে পুলিশের কর্মকান্ডের সম্পর্কে নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের সিনিয়র এএসপি জিসানুল হকের সাথে কথা বলে জানা যায়, যে কোনো প্রতিকূল পরিবেশে হাইওয়ে পুলিশ যেভাবে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এবারও তাঁর ব্যাতিক্রম ঘটেনি। বরং করোনার প্রাদুর্ভাব ঠেকাতে হাইওয়ে পুলিশের কাজে বাড়তি মাত্রা যোগ হয়েছে। চিকিৎসকদের মত করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে লড়ে যাচ্ছে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে প্রায় প্রতিটি জেলায় লকডাউন থাকলেও বিভিন্ন অজুহাতে হরহামেশাই মানুষ এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে। স্বরেজমিনে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষের ভীড় সামলাতে গিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছে হাইওয়ে পুলিশ। তবুও থেমে নেই হাইওয়ে পুলিশের কর্ম তৎপরতা। জানা যায়, সিনিয়র এএসপি জিসানুল হকের অধীনে থাকা নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা, মুন্সিগঞ্জের ভবেরচর ফাঁড়ি ও হাষাড়া থানা, কিশোরগঞ্জের কটিয়াদী ফাঁড়ি ও ভৈরবের হাইওয়ে থানা, নরসিংদীর ইটাখোলা ফাঁড়ির প্রতিটি পুলিশ সদস্য তাঁর কঠোর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন। নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের সিনিয়র এএসপি জিসানুল হক বলেন, হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে অবস্থান করছে। কাজ করতে গিয়ে সবসময় সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হয় না। তবুও নিজের দায়িত্ব থেকে পিছু হটেনি আমার অধীনস্থ হাইওয়ে পুলিশের সদস্যরা। ইতিমধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে আমার হাইওয়ের একজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে ঘরমূখী মানুষের ঈদযাত্রা ঠেকাতে নির্দেশনা অনুযায়ী আরো কঠোর অবস্থানে আছি আমরা। এক জেলা থেকে অন্য কোনো জেলায় মহাসড়ক দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবেনা এবং বিনাপ্রয়োজনে যেসব যানবাহন চলাচল করছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, সিনিয়র এএসপি জিসানুল হক স্যারের নির্দেশে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে কাঁচপুর হাইওয়ে পুলিশ। বসানো হয়েছে চেকপোস্ট। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। সরকারী নির্দেশনা না আসা পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে কাঁচপুর হাইওয়ে পুলিশ এবং এএসপি জিসানুল হক স্যারের দিক-নির্দেশনায় হাইওয়ের প্রতিটি পুলিশ সদস্য নিরলসভাবে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। এএসপি স্যারের সু-দক্ষ কৌশলের কারনে হাইওয়ে পুলিশ মহাসড়কে যানবাহন ঠেকাতে সক্ষম হয়েছে এবং কোনো ধরনের তদবির আমলে নেওয়া হচ্ছে না।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অসংখ্য হাফেজ গড়ার কারিগর হাফেজ মো. রুহুল আমিন আর নেই

করোনার অজুহাতেও দায়িত্ববোধ এড়ায়নি হাইওয়ে পুলিশ: সিনিয়র এএসপি জিসানুল হক

আপডেট সময় : ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০