সংবাদ শিরোনাম ::
Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী Logo কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Logo ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন

সিদ্ধিরগঞ্জে অপরাধ নির্মূলে পুলিশ তৎপর থাকবে : কামরুল ফারুক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
  • ৬৩৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড নির্মূল করতে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন পয়েন্টে পুলিশ তৎপর থাকবে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক। সাংবাদিকদের সাথে আলাপকালে ওসি কামরুল ফারুক বলেন, পুলিশ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সিদ্ধিরগঞ্জ এলাকার দাগী আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সাহসিতার সাথে অপরাধীদের লাগাম টেনে ধরেছে। সিদ্ধিরগঞ্জ এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমিদস্যুতা সহ কোনো ধরনের অন্যায়কে পশ্রয় দেওয়া হবেনা। তাই কঠোর ভাবে দমন করা হবে। ওসি কামরুল ফারুক আরও বলেন, আমি যতদিন সিদ্ধিরগঞ্জে আছি ততদিন অন্যায়ের বিরুদ্ধে আমার কঠোরতা থাকবে। আমার আদর্শ থেকে আমি এক চুলও নড়বো না। যেখানে অপরাধ সেখানেই তাৎক্ষনিক ব্যবস্থা। এই মহান পেশায় এসেছি মানুষের সেবা করতে কোন অপরাধীর পক্ষে নয়। আমি এবং আমার অধীনস্থ পুলিশ কর্মকর্তারা সর্বদা জননিরাপত্তা প্রদান এবং অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে। করোনা কালেও আমাদের কাজের গতি কমেনি। অনেক পুলিশ সদস্য করোনা আক্রান্ত এবং মৃত্যুর খবর শুনেও আমরা পিছু হটিনি। বরং দ্বিগুন মনোবলের সাথে পরিস্থিতির মোকাবেলা করেই জনগনের পাশে আছি।
সিদ্ধিরগঞ্জবাসী জানান, সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক থানায় যোগদান করার পর থেকেই এলাকায় অপরাধীদের উৎপাত কমেছে। আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। এই কাজের ধারা অব্যাহত থাকলে খুব দ্রুতই সিদ্ধিরগঞ্জ অপরাধ মুক্ত হবে। ওসি কামরুল ফারুকের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কর্মকান্ড সত্যি প্রশংসনীয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

সিদ্ধিরগঞ্জে অপরাধ নির্মূলে পুলিশ তৎপর থাকবে : কামরুল ফারুক

আপডেট সময় : ০৫:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০