চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা ৪ নং সুবিদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, জাতীয় দৈনিক ভোরের ডাক-এর সম্পাদক ও প্রকাশক এবং যমুনা গ্রুপের পরিচালক এবিএম সামসুল হাসান হিরু। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, পরিশ্রম ও নৈতিকতার গুরুত্ব অপরিসীম এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের প্রস্তুত থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব সামছুল আমিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মামুন মুন্সি। তারা শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া করেন এবং ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম। তার সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে শুভকামনা জানান।
শেষে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি আনন্দঘন ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক : 















