ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বুকে বুক মিলিয়ে ভোট চাইছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের পদপ্রার্থী অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া। Logo বাংলাদেশ জামায়াত ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে শাপলা কলি মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত। Logo ঢাকা-০৪ নির্বাচনী আসনের রাজপথে আজ জনতার ঢল! Logo জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে প্রার্থীকে হেনস্তা-হামলার অভিযোগ জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে প্রার্থীকে হেনস্তা-হামলার অভিযোগ শরীয়তপুরে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান চলাকালে সুপ্রিম পার্টির প্রার্থীকে হেনস্তা ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শরীয়তপুর Logo সৈয়দ জয়নুল আবেদীন ভাইয়ের সমর্থনে যাত্রাবাড়ী দক্ষিণ থানায় বিশাল মিছিল অনুষ্ঠিত Logo শরীয়তপুরের পালং ও জাঝিরার এম পি প্রার্থী অধ্যক্ষ মনির হোসেনের নির্বাচনী জনসংযোগ Logo ঢাকা-৪ সংসদীয় আসনে গণসংযোগকালে জামায়াত নেত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ Logo নির্বাচন Logo ঢাকা-৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জাবেদ রাসিনের পক্ষে তৃণমূলের যৌথসভা Logo শরীয়তপুর-১ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া

সিদ্ধিরগঞ্জে ডিপিডিসির কর্মকর্তার ঘুষ দাবী, হয়রানির শিকার ডাঃ নাযিম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮
  • ৩৩৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড অবস্থিত ডিপিডিসির কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ পাওয়া গেছে। এমন অনৈতিক দাবী না মানায় ডাঃ নাযিমকে বিভিন্ন ভাবে হয়রানি করছে বলে জানা যায়। হিরাঝিল এলাকার বাসিন্দা ডাঃ নাযিম অভিযোগ করে বলেন, গত ৭ মাস আগে তাঁর বাড়ীর জন্য নতুন একটি বিদ্যুৎ সংযোগ আনেন সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি থেকে। বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি অসিফে গিয়ে বিদ্যুৎ এর ডিমান্ড নোট এবং অন্যান্য বিলের প্রিন্ট চাইলে অফিসে কর্মচারী কম্পিউটার অপারেটর সুজন হাওলাদার বিভিন্ন অজুহাত দিয়ে তা আটকে রেখে হয়রানি করে এবং টাকা না দিলে ডিমান্ড নোটসহ প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন। প্রমান হিসেবে ডাঃ নাযিম উদ্দিন গং এর ৭ মাসেও কোন ধরনের বিল হয় না। পরে কয়েকবার অভিযোগকারী সুজন হাওলাদারের সাথে যোগাযোগ করলে তিনি নগদ ২০ হাজার টাকা ঘুষ দাবী করেন বলে জানান ডাঃ নাযিম উদ্দিন। উক্ত বিষয়টি সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির ইঞ্জিনিয়ার বশির আহম্মেদকে অবগত করলে তিনিও নাকি বলেন সুজনের প্রস্তাব মেনে নিন। ডাঃ নাযিম আরো বলেন, সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি ঘুষের স্বর্গরাজ্যে পরিনিত হয়েছে। টাকা ছাড়া কোন ধরনের সেবা পাওয়া যায় না। টাকা না দিতে পারলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় গ্রাহকদের। সুজন হাওলাদার এবং ইঞ্জিনিয়ার বশির আহম্মেদ এর বিচার দাবী করেন ভুক্তভোগী ডাঃ নাযিম উদ্দিন। সিদ্ধিরগঞ্জের বিভিন্ন জায়গায় ব্যাটারী চালিত অটোরিক্সা গ্যারেজে এসব অসাধু কর্তকর্তাদের ছত্রছায়ায় চোরাই বিদ্যুৎ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছেন তারা। উক্ত বিষয়ে অভিযুক্তকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তা করা সম্ভব হয়নি। ডিপিডিসির কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন উক্ত অসাধু ব্যাক্তিদের বিষয়ে তদন্ত করে কঠোর শাস্তির দেওয়ার জন্য অনুরোধ করেন গ্রাহকরা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুকে বুক মিলিয়ে ভোট চাইছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের পদপ্রার্থী অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া।

সিদ্ধিরগঞ্জে ডিপিডিসির কর্মকর্তার ঘুষ দাবী, হয়রানির শিকার ডাঃ নাযিম

আপডেট সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮