সংবাদ শিরোনাম ::
Logo খিলগাঁওয়ে পল্লীমা সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‘পল্লীমা গ্রীন স্বর্ণ পদক ২০২৫’ প্রদান Logo এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে নতুন ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা Logo ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা পরিদর্শনে দুই মন্ত্রী Logo এসেনসিয়াল ড্রাগস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান নিয়োগ পেলেন Logo ইনসাফ বারাকাহ হাসপাতালে আধুনিক এনডোস্কপি ও কোলনোস্কপি পরীক্ষা চালু Logo ফরিদগঞ্জে সমাজসেবক ও সাবেক গ্রাম সরকার মো. খাজে আহমাদ মিয়াজির ইন্তেকাল Logo চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান Logo ওষুধের মূল্য নির্ধারণে ভারসাম্যের আহ্বান: জনগণ ও সরকারকে বিপদে ফেলা যাবে না — স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo দেশে প্রথমবার সরকারি উদ্যোগে ডেঙ্গু, হাম, জলাতঙ্কের টিকা ও অ্যান্টিভেনম উৎপাদনে যাচ্ছে ইডিসিএল Logo সুস্থ জীবন ও স্বাবলম্বিতার বার্তা নিয়ে “ন্যাচারাল ভারটেক্স”-এর কর্মশালা

সাইনবোর্ডে ফ্যামিলি ল্যাব হসপিটালে র‌্যাবের অভিযান : ভূয়া ডাক্তারকে ১ বছরের কারাদন্ড, হসপিটাল সিলগালা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯
  • ৩৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ ফ্যামিলি ল্যাব হসপিটালে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান। এমবিবিএস পরিচয়দানকারী ভূয়া ডাক্তার মো: নূরুল ইসলাম শেখকে(২৭) গ্রেফতার করে ১ বছরের কারাদন্ড। হসপিটালটি সিলাগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুল ইসলাম। মঙ্গলবার(২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অভিযান চালায় র‌্যাব। আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ সিপিএসসির কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুল সাকিব জানায়, সরকারি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড সামাদবানু কমপ্লেক্স টাওয়ারের দ্বিতীয় তলায় ফ্যামিলি ল্যাব হমপিটাল লিমিটেড নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠান চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো: আনিসুল ইসলামের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন। এসময় এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা করার সময় মো: নূরুল ইসলাম শেখকে হাতে নাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে নূরুল ইসলাম জানায় তিনি একজন মেডিকেল এসিসটেন্ট হয়ে এমবিবিএস পরিচয় দিয়ে ওই হসপিটালে ২ বছর ধরে রোগীদের সাথে প্রতারনা করে আসছে। সে তার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ভূয়া ডাক্তার নূরুল ইসলাম শেখ সিরাজগঞ্জ জেলা সদর থানার বিলগজারিয়া এলাকার সানাউল্লাহ শেখের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুল ইসলাম জানান, ফ্যামিলি ল্যাব হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে পারেনি। তাছাড়া ওই হসপিটালে সয়া নামে একটি পণ্য উৎপাদন করা হচ্ছে। যা পুষ্টিকর ও সেক্সসোয়াল হিসেবে বিক্রি করা হচ্ছে। হসপিটালের পরিবেশ অত্যন্ত নোংরা। অপরেশন থিয়েটারের অবস্থা নাজুক। প্রয়োজনীয় কোন চিকিৎসা সরঞ্জাম নেই। অবৈধ ভাবে হসপিটালটি পরিচালিত হচ্ছে। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ ও মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইনে ভূয়া ডাক্তার নূরুল ইসলাম শেখকে ১ বছরের কারাদন্ড ও হসপিটাল সিলগালা করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, অবৈধ ভাবে হসপিটাল পরিচালনা করার অভিযোগে মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। জানা গেছে, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরেজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: বেলাল হোসেন ভূইয়া অবৈধ ভাবে ফ্যামিলি ল্যাব হসপিটাল গড়ে তুলেছেন। চিকিৎসার নামে প্রতারনা সহ নানা অপকর্ম চলছিল এই হসপিটালে। স্থানীয় একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে বেলাল দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারনা করছিল। বেলাল হোসেন বি-বাড়ীয়া জেলার কসবা থানার গোপিনাথপুর উত্তর পাড়ার মৃত কাজী ইসমাইল ভূঁইয়ার ছেলে। উল্লেখ্য যে গত ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসের ২৫ তারিখে সিদ্ধিরগঞ্জের পেশাদার ৭ সাংবাদিক উক্ত ফ্যামিলী ল্যাব হাসপাতালের অপকর্মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে হাসপাতালটির মালিক বেলাল হোসেন ভুইয়া তাদেরকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে প্রভাবিত করে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে নিজের অপকর্ম আড়াল করে। সিদ্ধিরগঞ্জ থানায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা নং ৩৯। তাং ২৫.০২.১৭। ভুক্তভোগী সাংবাদিকরা বেলাল হোসেন ভুইয়ার বিরুদ্ধে নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর ও বাংলাদেশ প্রেস কাউন্সিলে লিখিত অভিযোগ দায়ের করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ে পল্লীমা সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‘পল্লীমা গ্রীন স্বর্ণ পদক ২০২৫’ প্রদান

সাইনবোর্ডে ফ্যামিলি ল্যাব হসপিটালে র‌্যাবের অভিযান : ভূয়া ডাক্তারকে ১ বছরের কারাদন্ড, হসপিটাল সিলগালা

আপডেট সময় : ০৩:৪৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯