সংবাদ শিরোনাম ::
Logo খিলগাঁওয়ে পল্লীমা সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‘পল্লীমা গ্রীন স্বর্ণ পদক ২০২৫’ প্রদান Logo এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে নতুন ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা Logo ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা পরিদর্শনে দুই মন্ত্রী Logo এসেনসিয়াল ড্রাগস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান নিয়োগ পেলেন Logo ইনসাফ বারাকাহ হাসপাতালে আধুনিক এনডোস্কপি ও কোলনোস্কপি পরীক্ষা চালু Logo ফরিদগঞ্জে সমাজসেবক ও সাবেক গ্রাম সরকার মো. খাজে আহমাদ মিয়াজির ইন্তেকাল Logo চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান Logo ওষুধের মূল্য নির্ধারণে ভারসাম্যের আহ্বান: জনগণ ও সরকারকে বিপদে ফেলা যাবে না — স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo দেশে প্রথমবার সরকারি উদ্যোগে ডেঙ্গু, হাম, জলাতঙ্কের টিকা ও অ্যান্টিভেনম উৎপাদনে যাচ্ছে ইডিসিএল Logo সুস্থ জীবন ও স্বাবলম্বিতার বার্তা নিয়ে “ন্যাচারাল ভারটেক্স”-এর কর্মশালা

অপরাধীদের সমূলে নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর : ওসি শাহীন পারভেজ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জ থেকে সন্ত্রাস, মাদক ব্যবসা, ভূমিদস্যুতা এবং সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ড সমূলে নিশ্চিহ্ন করার ঘোষনা দিলেন সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর শাহীন পারভেজ। ওসি মীর শাহীন পারভেজ বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করার পর থেকে কেউ বলতে পারবে না যে সঠিক ভাবে আইনগত সহযোগীতা পায়নি । মানুষের জানমাল রক্ষা করার জন্য এবং সততার সাথে পবিত্র এই দায়িত্ব পালন করার জন্য পুলিশ বাহিনীতে যোগদান করেছি। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা এলাকাতে কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করতে দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলমান রয়েছে। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুদের এবং বিভিন্ন ধরনের অপরাধীদের নিশ্চিন্ন করাই হবে আমাদের প্রধান কাজ। মীর শাহীন পারভেজ আরও বলেন, যাদের কারনে সমাজ আজ ধ্বংস হচ্ছে আমরা তাদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করবো। যত প্রভাবশালী হোক না কেন অপরাধ করলেই শাস্তি পেতে হবে। ওসি শাহীন পারভেজ বলেন, আমাদের নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মহদয়ের নেতৃত্ব পুরো নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। যে কোন অপরাধীদের বিষয়ে থানা পুলিশকে তথ্য দেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আহবান জানান ওসি শাহীন পারভেজ। যতদিন বাঁচবো ততদিন আদর্শ আর সততার সাথে ভুক্তভোগী সাধারন মানুষকে আইনগত সহযোগীতা করে যাবো ইনশাআল্লাহ। সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন বাসিন্দারা বলেন, আগের তুলনায় এখন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের উৎপাত কমেছে। তবে সবসময় যদি পুলিশ প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকে তাহলে কিছুটা শান্তিতে সাধারন মানুষ থাকবে। পুলিশ এমন কঠোর অবস্থানে থাকায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন-অর রশিদকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। সেই সাথে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলার উন্নতি হওয়ায় অফিসার ইনচার্জ মীর শাহীন পারভেজকেও ধন্যবাদ জানান তারা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ে পল্লীমা সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‘পল্লীমা গ্রীন স্বর্ণ পদক ২০২৫’ প্রদান

অপরাধীদের সমূলে নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর : ওসি শাহীন পারভেজ

আপডেট সময় : ১২:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯