সংবাদ শিরোনাম ::
Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী Logo কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Logo ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন

বান্দরবানে সীমান্ত সড়ক নির্মাণকাজ পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয়দের সমস্যার তাৎক্ষণিক সমাধান

বান্দরবান পার্বত্য জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চলমান সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের ফেজ-২ এর আওতায় বগালেক-ট্রাইনেশন পয়েন্ট লিংক রোড এবং ট্রাইনেশন পয়েন্ট-বংগুপাড়া সীমান্ত সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্তৃক বাস্তবায়নাধীন এই গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শনে মন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি-ও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটি বান্দরবানের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবগত হন তারা। কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয় এবং বাকি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করা হয়।
উল্লেখ্য, সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পটি দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

বান্দরবানে সীমান্ত সড়ক নির্মাণকাজ পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয়দের সমস্যার তাৎক্ষণিক সমাধান

আপডেট সময় : ০৩:২৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬