সংবাদ শিরোনাম ::
Logo জবিতে বর্ষবরণ উৎসব সফল করায় সংশ্লিষ্টদের সম্মানে চা-চক্র অনুষ্ঠিত Logo ঢাকায় মে মাসে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’: থাকছে ১২ সেশন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণ Logo মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo এসেনসিয়াল ড্রাগসে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা Logo এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টার থেকে উদ্যোক্তা সেবা গ্রহণে আহবান Logo মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দের সাথে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়সভা Logo পহেলা বৈশাখে এন.পি. মিনি ইংলিশ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo দেশীয় সাংস্কৃতিক সংসদ ১লা বৈশাখ, মঙ্গলবার “ বৈশাখী উৎসব ১৪৩৩ “ উদযাপন করতে যাচ্ছে Logo এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ হলেন যারা Logo দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে – রেলপথ প্রতিমন্ত্রী

ট্রাফিক আইন অমান্য করলে কোন ছাড় নাই : টিআই তসলিম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
  • ৪৫০ বার পড়া হয়েছে

সাইফুল্যাহ মো: খালিদ রাসেল : যানজট নিরসন করে সড়কের শৃঙ্খলা বজায়সহ যাত্রী সাধারনের ভোগান্তি নিরসনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ট্রাফিক পুলিশ। প্রতিটি জেলার মত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চিটাগাংরোডের ট্রাফিক পুলিশরাও এর ব্যাতিক্রম নয়। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মত একটি গুরুত্বপূর্ন এবং ব্যস্ত সড়কের শৃঙ্খলা বজায় রাখা মোটেও সহজ ব্যাপার নয়। কিন্তু যাত্রী সাধারনের স্বস্তির ভ্রমন নিশ্চিত করতে এই কঠিন কাজটিও দিনের পর দিন সহজ ভাবে করে যাচ্ছে চিটাগাংরোডের ট্রাফিক পুলিশ। আর এই গুরুদায়িত্বটির নেতৃত্ব দান করছেন টিআই তসলিম মোল্যা। তাঁর নেতৃত্বে চিটাগাংরোড ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালনে সফল ভূমিকা রাখছেন। শুধু তাই নয় টিআই তসলিমের নিয়ন্ত্রনে থাকা সকল ট্রাফিক পুলিশ নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টায় সড়কের যানজট নিরসনে সদা তৎপর। এমনকি ট্রাফিক আইন যেন যথাযথ ভাবে প্রয়োগ করা হয় সেই বিষয়েও কঠোর নজরদারির ব্যবস্থা করেছেন টিআই তসলিম মোল্যা। তাই ট্রাফিক আইন অমান্যকারীদের প্রতি কঠোর হুশিয়ারী প্রদান করেন তিনি। প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার কথাও বলেন তিনি। এছাড়াও ট্রাফিক আইনের প্রতি সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করে যাচ্ছে তসলিম মোল্যা। এব্যাপারে চালক-হেলপারদের নিয়ে সচেতন মূলক কর্মশালা ও প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন তিনি। ট্রাফিক পুলিশের এমন একটি গুরুত্বপূর্ন পদে থেকেও তিনি সাধারন ট্রাফিক পুলিশের মত সড়কে অবস্থান করে যানজট মুক্ত সড়ক গঠনে কাজ করে যাচ্ছেন। তার নিয়মতান্ত্রিক নেতৃত্বে এবং বাকি ট্রাফিক পুলিশ সদস্যদের কঠোর পরিশ্রমে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দৃশ্যমান যানজটের চিত্র অনেকটাই বিলীনের পথে। নিজেদের হাড়ভাঙ্গা পরিশ্রমকে তোয়াক্কা না করে সাধারন যাত্রীদের স্বস্তির কথা ভেবে হাসি মুখে দায়িত্ব পালন করে যাচ্ছেন টিআই তসলিম এবং তার নেতৃত্বাধীন ট্রাফিক পুলিশ সদস্যরা। সাধারন যাত্রীদের বক্তব্যে জানা যায়, একসময় যানজটের সড়ক হিসেবে পরিচিত ঢাকা-চট্রগ্রাম মহসড়ক ধীরে ধীরে শৃঙ্খলা ফিরে পাচ্ছে। চিটাগাংরোড ট্রাফিক পুলিশের এরুপ কর্মকান্ড অব্যাহত থাকলে একসময় যানজট মুক্ত সড়ক হিসেবে পরিচিতি পাবে ঢাকা-চট্রগ্রাম মহসড়ক। এ ব্যাপারে চিটাগাংরোড পুলিশবক্সের টিআই তসলিম মোল্যা বলেন, সুনাম অর্জনের জন্য নয়, নিজের দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছি। সাধারন যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌছানোর জন্য আমার ট্রাফিক পুলিশ সদস্যরা সদা তৎপর। দায়িত্ব পালনে আমি সবসময় আপোষহীন। অবৈধ ভাবে গাড়ি পার্কিংসহ ট্রাফিক আইন অমান্যকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, সকলে ট্রাফিক আইন মেনে চলুন, আমরা নিরাপদ সড়ক উপহার দিবো।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জবিতে বর্ষবরণ উৎসব সফল করায় সংশ্লিষ্টদের সম্মানে চা-চক্র অনুষ্ঠিত

ট্রাফিক আইন অমান্য করলে কোন ছাড় নাই : টিআই তসলিম

আপডেট সময় : ১০:০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯