সংবাদ শিরোনাম ::
Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী Logo কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Logo ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন
উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

ঢাকায় আগামীকাল শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন

ঢাকায় আগামীকাল (১৩ জানুয়ারি) শুরু হচ্ছে “উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬” শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন। তিন দিনব্যাপী (১৩–১৫ জানুয়ারি) এই আন্তর্জাতিক সম্মেলন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অতিথি হিসেবে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। অনু্ষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ-এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দিবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং বাংলাদেশে বিশ্ব ব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম (Jean Pesme)। এ ছাড়া ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন।

এছাড়া, সম্মেলনে সার্কভুক্ত দেশের ইউজিসি ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, মন্ত্রণালয়ের সচিব, ইউজিসি’র সদস্যবৃন্দ, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, কূটনীতিক, মন্ত্রণালয়, ইউজিসি, হিট প্রকল্প ও আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, শিল্প ও বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

এই সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলের ইউজিসি নেটওয়ার্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিশ্ববিদ্যালয়ে সুশাসন নিশ্চিতকরণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির সংযোজন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, উচ্চশিক্ষার রূপান্তর এবং উচ্চশিক্ষা খাতে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা নিরসনে করণীয় নির্ধারণ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন ও মতবিনিময় করা হবে।

মোট ৮টি সেশনের এই সম্মেলনের প্রথম দিনে অনুষ্ঠিত হবে—‘স্টেট অব হায়ার এডুকেশন ইন সাউথ এশিয়া: গভর্নেন্স, কোয়ালিটি অ্যান্ড ইনক্লুসিভনেস’ এবং ‘স্টেট অব হায়ার এডুকেশন ইন সাউথ এশিয়া: রিসার্চ, ইনোভেশন, সাসটেইনেবিলিটি অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট’ শীর্ষক দুটি সেশন।

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে—‘ইমার্জিং ইস্যুজ ইন হায়ার এডুকেশন: এআই ইন্টিগ্রেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড স্মার্ট লার্নিং ইকোসিস্টেম’; ‘ফিউচার পাথওয়ে ইন হায়ার এডুকেশন: এনহ্যান্সিং গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন’; ‘ফিউচার পাথওয়ে ইন হায়ার এডুকেশন: কো-অপারেশন, কোলাবরেশন অ্যান্ড নেটওয়ার্কিং’; ‘স্টেকহোল্ডারস ডায়ালগ অন হায়ার এডুকেশন ট্রান্সফরমেশন: ভয়েস অব দ্য সিভিল সোসাইটি’; এবং ‘ডায়ালগ উইথ ভাইস-চ্যান্সেলরস: হিট প্রজেক্ট ইন পার্সপেকটিভ’ শীর্ষক সেশনসমূহ।

সম্মেলনের শেষ দিনে অনুষ্ঠিত হবে ‘জেন্ডার ইন হায়ার এডুকেশন: কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেশন এবং সম্মেলনের সমাপনী পর্বে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ ঘোষণা করা হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

ঢাকায় আগামীকাল শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন

আপডেট সময় : ১০:৫৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬