সংবাদ শিরোনাম ::
Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী Logo কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Logo ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন

ঢাকা-৪ আসনের নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে এমপির ফলপ্রসূ বৈঠক

ঢাকা-৪ আসনের দীর্ঘদিনের নাগরিক সমস্যা নিরসন এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোহাম্মদ আব্দুস সালামের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

১৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা-৪ আসনের জনদুর্ভোগ লাঘব, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে এসব উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি জোর তাগিদ দেওয়া হয়।

বৈঠকে ধোলাইপাড়ে চারমুখী ফুটওভার ব্রিজ নির্মাণ এবং জুরাইন রেলগেটে আন্ডারপাস স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি আলমবাগ-জুরাইন রেলগেট থেকে দয়াগঞ্জ এবং মুন্সিবাড়ি থেকে মীরহাজীরবাগ পর্যন্ত অসমাপ্ত সড়ক নির্মাণকাজ দ্রুত শেষ করার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া ৫২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোড সংস্কার, ৪৭ নম্বর ওয়ার্ডের জুরাইন কবরস্থান মসজিদের জমি ওয়াকফ ও নতুন মসজিদ নির্মাণ, জুরাইনে আধুনিক পাবলিক টয়লেট স্থাপন এবং মাদকের স্পটগুলো স্থায়ীভাবে বন্ধ করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

নাগরিক জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে বাসাবাড়ির বর্জ্য দ্রুত অপসারণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও খাল উন্নয়ন, নতুন খেলার মাঠ ও স্টেডিয়াম নির্মাণ, কমিউনিটি সেন্টার স্থাপন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে ঢাকা-৪ আসনের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নাগরিকবান্ধব ঢাকা-৪ আসন গড়ে তুলতে সংশ্লিষ্ট উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।

এলাকার গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যাগুলো সমাধানে এমপি ও সিটি কর্পোরেশন প্রশাসনের এ সমন্বিত উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

ঢাকা-৪ আসনের নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে এমপির ফলপ্রসূ বৈঠক

আপডেট সময় : ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬