সংবাদ শিরোনাম ::
Logo অসংখ্য হাফেজ গড়ার কারিগর হাফেজ মো. রুহুল আমিন আর নেই Logo সিধুচী হিযবুল্লাহ মহিলা আলিম মাদ্রাসায় উৎসাহ-উদ্দীপনায় পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত Logo বরিশালে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ম্যাগনেসা লিডারশিপ কনফারেন্স Logo শিক্ষা উন্নয়নে নতুন দায়িত্বে ইসমাইল তালুকদার খোকন, প্রতিমন্ত্রী হাবিবের পক্ষ থেকে শুভেচ্ছা Logo বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত Logo তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ- আসাদুল হাবিব দুলু এমপি Logo মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাং প্রতিরোধে মুগদায় বিক্ষোভ মিছিল; অংশ নিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভিসিদের ফুলেল শুভেচ্ছা জানালো শহীদ জিয়া স্মৃতি সংসদ, হিলবটম কলোনী Logo দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর Logo মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এমপি মনোনীত

নারায়ণগঞ্জে হাত বোমা ও দেশীয় অস্ত্রসহ ১৩ মামলার আসামী নাদির গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাত বোমা ও দেশীয় অস্ত্রসহ নাদির ওরফে নাদিরাকে (৩২) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫টি তাজা হাত বোমা, দেশীয় তৈরি একটি চাপাতি ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার (৩০ মে) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল সাজেদা হাসপাতাল এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাদির ওরফে নাদিরার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ১৩ টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মোঃ রুবেল হাওলাদার জানান, শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইল সাজেদা হাসপাতাল এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও পুলিশ ধাওয়া করে নাদির ওরফে নাদিরাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫ টি তাজা হাত বোমা, দেশীয় তৈরী একটি চাপাতি ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অসংখ্য হাফেজ গড়ার কারিগর হাফেজ মো. রুহুল আমিন আর নেই

নারায়ণগঞ্জে হাত বোমা ও দেশীয় অস্ত্রসহ ১৩ মামলার আসামী নাদির গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০