মুরাদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা-এ দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ রবিন, সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, পরিশ্রম ও নৈতিকতা বজায় রেখে এগিয়ে গেলে সাফল্য অর্জন সম্ভব।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়, যেখানে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করা হয়।
শেষে শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—এই কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সংবাদ শিরোনাম ::
মুরাদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক : - আপডেট সময় : ০৪:৫৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- ৮৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ












