সংবাদ শিরোনাম ::
Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী Logo কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Logo ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন

রাত ১০টা রমনা পার্কে ঢুকে র‌্যাব ম্যাজিস্ট্রেট হতবাক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
  • ৩৮০ বার পড়া হয়েছে
১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাসায় ফিরছিলেন র‌্যাবের ম্যাজিস্ট্রেট গাউছুল আজম। রমনা পার্কের অরুণোদয় গেট তখনও খোলা। কর্মব্যস্ত কিছু মানুষ তখনও রাতের অবসরে দৌড়, হাঁটাসহ শরীরচর্চায় ব্যস্ত। কেউবা বাসার উদ্দেশে বের হয়ে যাচ্ছেন পার্ক থেকে।  এ অবস্থা দেখে ওই ম্যাজিস্ট্রেটও পার্কে ঢুকলেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় ফিরবেন এবং রাত্রিকালীন পার্কের পরিবেশ কেমন তাও দেখা হবে ভেবে। কিছুক্ষণ হাঁটার পর গাঁজার তীব্র গন্ধ পেয়ে এর উৎস খুঁজলেন তিনি। দেখলেন একটা বেঞ্চের ওপর দুজন বসে মনের আনন্দে সিগারেটে ভরে গাঁজা টানছেন। সঙ্গে সিগারেটের প্যাকেটে আরও দুটি সিগারেটে গাঁজা ভর্তি। মুখের দুর্গন্ধ দূর করার স্প্রে, ই-সিগারেট পাওয়া গেল।

দুজনের একজন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক এবং অন্যজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে সদ্য পাস করা একজন ছাত্র। অভিযুক্ত দুজনের পিতামাতা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা জানান, বাবা-মা বেঁচে নেই। আপনজনও কেউ নেই ঢাকাতে।

প্রথমে এসব মিথ্যা তথ্য দিয়ে বোকা বানানোর চেষ্টা করলেও অবশেষে অনেক কষ্টে তাদের পরিবারের সদস্যদের পাওয়া গেল। তারা ঘটনাস্থলে এলেন। অভিযুক্ত চিকিৎসকের বাবা একজন সদ্য অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা। রমনা পার্কে এসে ছেলের এমন কাণ্ডে হতবাক তিনি।

দুজনকে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে এবং আর মাদকসেবন করবেন না অঙ্গীকার করায় পরিবারের সদস্যদের কাছে তুলে দেয়া হল। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। সামাজিক মর্যাদার কথা ভেবে তাদের নাম ও ছবি প্রকাশ করা হয়নি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

রাত ১০টা রমনা পার্কে ঢুকে র‌্যাব ম্যাজিস্ট্রেট হতবাক

আপডেট সময় : ০৬:৪৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮