সংবাদ শিরোনাম ::
Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী Logo কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Logo ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন

সবুজ ও মানবিক বাংলাদেশের প্রত্যয়ে বৃক্ষরোপণ, চারাগাছ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয়

সবুজ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ, চারাগাছ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং তরুণ সমাজকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে হেরাল্ড, গোল্ডেন টাই, ৩৬ রেসকিউ ও প্রয়াস ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“বৃক্ষরোপণ, চারাগাছ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম–২০২৬” শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব।

অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। একই সঙ্গে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের মাধ্যমে মানবিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব পরিবেশ রক্ষা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানবিক সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে পরিবেশ ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং একটি সবুজ, সচেতন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা এবং রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে মানবিক সেবার চেতনাকে একই প্ল্যাটফর্মে তুলে ধরায় আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত অতিথি ও সচেতন মহল।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

সবুজ ও মানবিক বাংলাদেশের প্রত্যয়ে বৃক্ষরোপণ, চারাগাছ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয়

আপডেট সময় : ১০:০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬