সংবাদ শিরোনাম ::
Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী Logo কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Logo ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন

সাইনবোর্ডে যানজট নিরসনে প্রশংসনীয় ট্রাফিক পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
  • ১৬৬৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, দ্রব্য মূল্যের মত যানজট ও সাধারন মানুষের ভোগান্তির একটি বড় কারন হয়ে দাড়িয়েছে। জনসচেতনতা, শৃঙ্খলা এবং প্রনয়ণকৃত আইন প্রয়োগের অভাবে বহু চেষ্টার পরেও যানজট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে এইদিক থেকে ব্যাতিক্রমি চিত্র লক্ষ্য করা যায় সাইনবোর্ড ট্রাফিক পুলিশের যানজট নিরসনের প্রচেষ্টায়। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের একটি গুরুত্বপূর্ন স্থান সাইনবোর্ড। তাই এখানকার যানজট নিয়ন্ত্রন করতে অনেকটাই বেগ পেতে হয় সাইনবোর্ড ট্রাফিক পুলিশ সদস্যদের। সাইনবোর্ড ট্রাফিক পুলিশ সদস্যরা সংখ্যার দিক থেকে কম হলেও তাদের দায়িত্ব পালনে প্রচেষ্টার কমতি নেই। সাইনবোর্ডের টিআই জিয়াউল করিমের নেতৃত্বে নিষ্ঠার সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সাইনবোর্ডের প্রতিটি ট্রাফিক পুলিশ সদস্য। তাদের এমন কর্মকান্ডে সাধারন যাত্রী ও পথচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সাধারন যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, শুধুমাত্র ঈদ, পূজা বা বিভিন্ন দিবস উপলক্ষ্যে নয়, সারা বছরই যানজট নিরসনে প্রশংসনীয় ভূমিকা পালন করে সাইনবোর্ড ট্রাফিক পুলিশ। শুধুমাত্র যানজট নিরসনে নয়, সাইনবোর্ড সড়কে পরিবহন চাঁদাবাজি বন্ধেও সদা তৎপর তাদের প্রতিটি ট্রাফিক সদস্য। এই ব্যাপারে সাইনবোর্ডের টিআই জিয়াউল করিম বলেন, সাধারন যাত্রীদের ভোগান্তি বিহীন যাত্রা উপহার দিতেই আমাদের সকল চেষ্টা। ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা খুব একটা সহজ কাজ নয়। প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও নিঃস্বার্থ ভাবে কাজ করে যেতে হয়। তিনি আরও বলেন, যাত্রীদেরকে শুধুমাত্র যাত্রী হিসেবে নয়, পরিবারের এক একটি সদস্য মনে করে সেবা প্রদান করে আসছি। তাদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সাইনবোর্ডের প্রতিটি ট্রাফিক পুলিশ সদস্য কাজ করে যাচ্ছেন। পরিবহন চাঁদাবাজি বন্ধেও থেমে নেই আমাদের প্রচেষ্টা। জিয়াউল করিম বলেন, দূর্ঘটনা এড়িয়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌছাতে শুধুমাত্র আমাদের চেষ্টা নয়, জনসচেতনতাও কাম্য। তাই যানজট, দূর্ঘটনা, পরিবহন চাঁদাবাজি বন্ধ করে সুশৃঙ্খল মহাসড়ক তৈরীতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

সাইনবোর্ডে যানজট নিরসনে প্রশংসনীয় ট্রাফিক পুলিশ

আপডেট সময় : ০৯:১৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯