সংবাদ শিরোনাম ::
Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী Logo কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Logo ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন
নিউজিল্যান্ডে CAA Social Impact Award পেল সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

দখল-দূষণে বিপর্যস্ত খাল পুনরুদ্ধার এবং পরিত্যক্ত জলাশয়কে জনবান্ধব সবুজ নগর পার্কে রূপান্তরের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে নারায়ণগঞ্জের সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প। ২০২৬ সালের কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস (CAA) Social Impact Award-এর রিজিওনাল বিভাগে বিজয়ী হয়েছে বাংলাদেশের এ দুই নগর উন্নয়ন প্রকল্প।

বুধবার (৯ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত CAA-এর সাধারণ সভায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প দুটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ‘ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা পরিচালক স্থপতি ইশতিয়াক জহির তিতাস এবং সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি ইকবাল হাবিব।

প্রতিষ্ঠানটি সিটি পার্ক ও বাবুরাইল খাল—উভয় প্রকল্পের পরামর্শক ও নকশা প্রণয়নকারী হিসেবে কাজ করেছে।
প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বাবুরাইল খাল একসময় শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে ব্যবহৃত হতো। পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচলের পাশাপাশি খালটি ছিল নারায়ণগঞ্জের মানুষের জীবনযাত্রা ও বিনোদনের অন্যতম অংশ। দীর্ঘদিনের দখল, বর্জ্য ও দূষণে সেই খাল একপর্যায়ে প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে।
পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে খালের জলপ্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি দুই পাড়ে হাঁটার পথ, সেতু, সবুজায়ন ও বিভিন্ন ধরনের জনপরিসর গড়ে তোলা হয়। ফলে একসময়ের বিপর্যস্ত জলপথটি পরিণত হয়েছে নগরবাসীর জন্য উন্মুক্ত ও প্রাণবন্ত গণপরিসরে। পরিবেশ সংরক্ষণ, মানুষের ব্যবহার এবং জলভিত্তিক নগরপরিকল্পনাকে সমন্বয় করে বাস্তবায়িত এ উদ্যোগ নারায়ণগঞ্জের নগরজীবনে তৈরি করেছে নতুন মাত্রা।

বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়িত বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্পটি এর আগেও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। প্রকল্পটি ইউএন-হ্যাবিট্যাটের Asian Townscape Jury Award-2016 এবং ইউএনডিপির Smart City Innovation Award-2017 লাভ করে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় প্রায় ১৮ একর জায়গাজুড়ে গড়ে ওঠা সিটি পার্ক একসময় ছিল পরিত্যক্ত জলাশয় ও ময়লার ভাগাড়। তৎকালীন নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়রের উদ্যোগে জায়গাটি সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে আধুনিক নগর পার্কে রূপ দেওয়া হয়। বর্তমানে এটি নগরবাসীর অন্যতম জনপ্রিয় বিনোদন ও অবসর কাটানোর স্থান।

বিশেষজ্ঞদের মতে, ঘনবসতিপূর্ণ নগরে শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জন্য উন্মুক্ত গণপরিসর, জলাধার, সবুজায়ন ও পরিবেশবান্ধব নগরপরিকল্পনা নিশ্চিত করা জরুরি। সেই দৃষ্টিকোণ থেকে বাবুরাইল খাল ও সিটি পার্কের রূপান্তর নগর পুনর্জীবনের একটি উল্লেখযোগ্য উদাহরণ।

দখল ও দূষণে ক্ষতিগ্রস্ত স্থানকে পুনরুদ্ধার করে তা মানুষের জন্য উন্মুক্ত, নান্দনিক ও পরিবেশবান্ধব নগরপরিসরে রূপান্তরের স্বীকৃতি হিসেবেই CAA Social Impact Award-কে দেখা হচ্ছে। আর নিউজিল্যান্ডে এই আন্তর্জাতিক পুরস্কার অর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের দুই প্রকল্প এখন বিশ্বপরিসরে বাংলাদেশের টেকসই ও জনবান্ধব নগর উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থান করে নিল।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

নিউজিল্যান্ডে CAA Social Impact Award পেল সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

আপডেট সময় : ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬