সংবাদ শিরোনাম ::
Logo দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের Logo বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসে ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ Logo স্বাস্থ্যসেবায় নতুন জোট: ইবনে সিনা–রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি” Logo জুরাইনে জামায়াতের লিফলেট বিতরণ: ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনসম্পৃক্ততার আহ্বান Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদাজিয়ার সমাধিতে এসেনসিয়াল ড্রাগস শ্রমিক-কর্মচারী কল্যাণ সংসদের শ্রদ্ধা Logo তামাকের ছোবলে বছরে ২ লাখ অকালমৃত্যু Logo গুম-খুন ও জুলাইয়ে শহীদ-আহত পরিবারের ৭৪ জনের চাকরি Logo উত্তরণ ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী Logo কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Logo ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন

পুলিশ সুপারের চোঁখ ফাকিঁ দিয়ে সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে ভিন্ন কৌশলে চাঁদাবাজি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
  • ৬৩০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপার হারুন অর রশিদের অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করায় পুরো নারায়ণগঞ্জের সাধারন মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। সাহসী এই পুলিশ অফিসার কি পারবেন নারায়ণগঞ্জের অপরাধ নির্মূল করতে এমনটাই প্রশ্ন মানুষের। কারন রাজনৈতিক ছত্রছায়ায় থেকে বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছেন অপরাধীরা। ঠিক তেমনি নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ১ নং ওয়ার্ডে চলছে ভিন্ন কৌশলে চাঁদাবাজি। অনেকে আবার মনে করছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপারের চোঁখ ফাকিঁ দিয়ে নাসিক ১ নং ওয়ার্ডে চলছে এই চাঁদাবাজি। দীর্ঘদিন যাবৎ ১ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা পরিচয়দানকারী একটি প্রভাবশালী নামধারী মহল জোর পূর্বক বিভিন্ন বাসা-বাড়ীর ইট, বালু, রড, সিমেন্টসহ বিভিন্ন সামগ্রী বাড়ী নির্মাণকারীদের জিম্মি করে নিতে বাধ্য করে যাচ্ছে। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন ধরনের হুমকি অথবা থানা পুলিশ দিয়ে হয়রানি করার ভয় দেখায়। তা না হলে বাড়ী নির্মাণকারীদের কাছে মোটা অংকের চাঁদা দাবী করছে প্রভাবশলী মহলটি । সন্ত্রাসী মহলটি এসব করে গত দুই থেকে আড়াই বছরের মধ্যে ষাট থেকে সত্তর কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে একটি সুত্রের দাবী । নাসিক ১ নং ওয়ার্ডের পাইনাদী ও হীরাঝিল এলাকার বিভিন্ন জেলার বাসিন্দারাই বেশীরভাগ এই অত্যাচারের শিকার হচ্ছেন। ১ নং ওয়ার্ডে ভিন্ন জেলার লোক বলে তাদের শাররীক ও মানসিক ভাবে নির্যাতন করছে বলে নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন বাসিন্দা জানান। নাসিক ১ নং ওয়ার্ডের পাইনাদী এলাকায় কুমিল্লা, নোয়াখালী, কিশোরগঞ্জ, বরিশাল, চাঁদপুরসহ বিভিন্ন জেলার ভবন নির্মাণকারীরা নাম প্রকাশ না করা শর্তে বলেন, গত ২ বছর যাবৎ একটি প্রভাবশালী মহল বাড়ি-ঘর নির্মাণ সামগ্রী নিতে বাধ্য করছে। আমরা নির্মাণ সামগ্রী আনতে না চাইলে আমাদের কাছে চাঁদা দাবী করে। তা না হলে আমাদের বাড়ী করতে দেওয়া হবেনা বলে হুমকি প্রদান করে। প্রভাবশালী ঐ ব্যাক্তি সম্পর্কে জানতে চাইলে তারা বলেন পুলিশ প্রশাসন পাইনাদী, হীরাঝিল এলাকায় নিখুৎ ভাবে তদন্ত করলেই বের হয়ে আসবে। তারা আরো বলেন, আমরা আমাদের বাড়ী নির্মাণ করতে যাচাই-বাচাই করে বাড়ী নির্মাণের সামগ্রী কিনবো এটাই নিয়ম। কিন্তু আমাদের ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী বাহিনী বাড়ী নির্মাণ সামগ্রী নিতে বাধ্য করছে। নারায়ণগঞ্জের নবাগত সাহসী পুলিশ সুপার পারবেন কি নাসিক ১ নং ওয়ার্ডের বিভিন্ন জেলার ভবন মালিকদের এই অত্যাচারের হাত থেকে রক্ষা করতে? সচেতন মহলের দাবী কিছু নামধারী লোক দলের নাম ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে যাচ্ছে। তারা যত বড় প্রভাবশালী হোক না কেন তাই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দখল-দূষণের খাল ফিরল প্রাণে, আন্তর্জাতিক পুরস্কার নারায়ণগঞ্জের

পুলিশ সুপারের চোঁখ ফাকিঁ দিয়ে সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে ভিন্ন কৌশলে চাঁদাবাজি

আপডেট সময় : ০৮:৩৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯